নজরবন্দি ব্যুরোঃ পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান পর্ব কিছুসময় আগেই সম্পূর্ণ হয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে আগামী মাসেই নাকি তারা একে ওপরের গলায় মালা দিতে চলেছেন। অথাৎ সেপ্টেম্বরেই হতে চলেছে তাদের বিয়ে। ঘনিস্থমহলসুত্রে এমনটাই শোনা যাচ্ছে।


কিন্তু বিয়ে, বাগদানের মাঝেও অনুরাগীমহলের মধ্যে একটাই প্রশ্ন এত পুরুষের আনাগোনা থাকলেও কেন রাঘববের গলাতেই মালা? অবশেষে এক সাক্ষাৎকারে তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় ”একে অপরের প্রতি আস্থা রাখা, একে অপরের ভাল মন্দে পাশে থাকা এবং তুমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপনা করাটাই কাম্য।”
![]()
অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তাদের সম্পর্ক দেখনদারি কিংবা রুপকথার জগতের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের সম্পর্কের মধ্যে রয়েছে শুধু বাস্তবতা। ফ্যান্টাসির বিন্দুমাত্র ছিটেফোঁটা নেই তাদের সম্পর্কের মধ্যে।


এত পুরুষের আনাগোনা থাকলেও কেন রাঘবের গলাতেই মালা? মুখ খুললেন পরিণীতি

তথ্য সুত্র অনুযায়ী জানা যাচ্ছে ২৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এবং শুধু তাই নয় রাজস্থানকেই বিবাহ ডেস্টিনেশন হিসেবে বেঁচে নিয়েছেন তারা। তাছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে উদয়পুরের এক পাঁচতারা হোটেলে বসবে এই জুটির বিবাহ আসর।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



