নজরবন্দি ব্যুরোঃ রুপোলি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমাতে তার অভিনয় ভোলা দায়। আজ তারই জন্মদিন। ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু গোয়েন্দা জহর এ্যাসিস্ট্যান্ট’, ‘পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট’, ‘ভানু পেল লটারি’, ‘অদৃশ্য মানুষ’, ‘হসপিটাল’ বিভিন্ন ছবিতে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গেছে।
আরও পড়ুনঃ শাহরুখ খানের বেশিরভাগ অ্যাওয়ার্ড কেনা! বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের
আজ সেই গুরুত্বপূর্ণ মানুষটিরই জন্মদিন। ১০১তম জন্ম বার্ষিকীতে এবার তাকে নিয়ে তৈরি হওয়া নতুন ছবির কথা সামনে এলো। ছবির নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’। এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবি কবে মুক্তি পাবে তা এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে ছবি নির্মাতা থেকে শুরু করে অনুরাগীমহল সকলেই এই ছবি নিয়ে খুব উৎসাহিত।

এই ছবি প্রসঙ্গে ছবির পরিচালক সায়ন্তন বললেন, “প্রচুর বাঙালির মতো আমিও ভানু বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। সেই বাঙালি আবেগকে ছুঁয়ে ছবিটা করতে চাই। ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবিটাকে তো ছুঁয়ে যাবই, সেই সঙ্গে নানা গল্পের রেফারেন্স নিয়ে এখনকার দিনের একটা ছবি করতে চলেছি। যেখানে ‘ভানু বন্দ্যোপাধ্যায়’ একটা চরিত্র। সেই চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় থাকবেন। আমরা লুক সেট করেছি। তার রেজাল্ট খুবই এক্সাইটমেন্ট তৈরি করেছে। এই ছবিটা ফ্যান্টাসি-কমেডি জনারেরই হবে। ওঁর প্রতি এটা আমাদের শ্রদ্ধার্ঘ্য।
ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে এবার শাশ্বত চট্টোপাধ্যায়, পরের বছর শুরু হবে ছবির শুটিং

সেই জন্যই ১০১তম জন্মদিন উপলক্ষে আমাদের এই ঘোষণা এবং এই ছবিটার সঙ্গে ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর একটা যোগ অবশ্যই থাকবে। যা বাঙালির সেই নস্টালজিয়াকে হিট করবে বলেই আমার ধারণা। খুব যত্ন নিয়ে আমরা এখন গল্পটা লিখছি। একটু সময় নিতে চাই। সে জন্য গল্প নিয়ে এখনই খুব বেশি বলতে চাইছি না। সামনের বছরের শুরুতে শুটিং শুরু করব।”



