Paran Banerjee: খোদ ‘ভূতের রাজা’ই অসুস্থ, হাসপাতালে চোখে অস্ত্রোপচার পরান বন্দ্যোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথা ছিল, শুক্রবার ঠিক বেলা বারোটায় ‘ভূতের রাজা’র দেখা মিলবে দক্ষিণ কলকাতার প্রথম সারির পানশালায়! বিধি বাম। খোদ ‘ভূতের রাজা’ই অসুস্থ! তিনি আসতে পারবেন না। তিনটে কেন, একটি বরও দিতে পারবেন কাউকে! ভূতের রাজাকে প্রথম পর্দায় এনেছিলেন সত্যজিৎ রায়। একুশ শতকে অসৎকে সৎ মানুষে রূপান্তরিত করতে ফের দরকার ভূতের রাজাকে।

আরও পড়ুনঃ ‘রণবীরকে ছাড়ো ক্যাট’, সাবধানতা ইমরান হাসমির

কিন্তু এ বার সেই ভূমিকায় দেখা যাবে কাকে? টলিউড বলছে, প্রীতম সরকারের নতুন ছবি ‘সৎ ভূত অদ্ভুত’-এ এই বিশেষ ভূমিকায় হাজির হবেন পরান বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। সঙ্গে খরাজ মুখোপাধ্যায়, পার্থসারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী-সহ আরও চেনা মুখ।

প্রযোজক অরিন্দম চৌধুরীর এই ছবিরই ঘোষণা এ দিন। সবাই উপস্থিত থাকলেও থাকতে পারছেন না ‘ভূতের রাজা’ ওরফে পরান দা। সংবাদমাধ্যম তিনি জানান, রেটিনায় সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। এ দিনই চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত বিশ্রামে।

খোদ 'ভূতের রাজা'ই অসুস্থ, হাসপাতালে চোখে অস্ত্রোপচার পরান বন্দ্যোপাধ্যায়ের
খোদ ‘ভূতের রাজা’ই অসুস্থ, হাসপাতালে চোখে অস্ত্রোপচার পরান বন্দ্যোপাধ্যায়ের

‘টনিক’-এর মুক্তির পর থেকেই পরান বন্দ্যোপাধ্যায় বাংলা ছবির জাদু কাঠি। তাঁর ছোঁয়ায় বাণিজ্য বৈতরণী পারের স্বপ্ন সব পরিচালক-প্রযোজকের চোখে। অভিনেতা স্বয়ং নিজেকে নিয়ে অসম্ভব পরীক্ষা-নিরীক্ষা করছেন। সে জন্যই কি এই বিশেষ চরিত্রে অভিনয় করতে রাজি হলেন?

অভিনেতার দাবি, এই কারণ তাঁর মাথাতেও অবশ্যই কাজ করেছে। ‘একই সঙ্গে ছবির হাত ধরে সমাজকে একটি বার্তা দেওয়ারও চেষ্টা করছেন পরিচালক। সেটি আমার ভাল লেগেছে। তাই গল্প শোনার পরে আর না বলিনি’, বক্তব্য বর্ষীয়ান অভিনেতার।

কেমন এই নতুন ছবির গল্প? পরিচালক প্রীতম জানিয়েছেন, ছবির কেন্দ্রে দুই বন্ধু বিল্টু ও রানা। পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। এক দিন ধরা পড়ে বেধড়ক মার খায় দু’জনে। মনের দুঃখে এর পরেই শহর ছেড়ে আশ্রয় নেয় ঘন জঙ্গলে। সেখানেই দেখা ভূতের রাজার সঙ্গে। বদলে যায় তাদের জীবন। দু’টি অসৎ ছেলে রূপান্তরিত হয় সৎ মানুষে।

খোদ ‘ভূতের রাজা’ই অসুস্থ, হাসপাতালে চোখে অস্ত্রোপচার পরান বন্দ্যোপাধ্যায়ের

খোদ 'ভূতের রাজা'ই অসুস্থ, হাসপাতালে চোখে অস্ত্রোপচার পরান বন্দ্যোপাধ্যায়ের
খোদ ‘ভূতের রাজা’ই অসুস্থ, হাসপাতালে চোখে অস্ত্রোপচার পরান বন্দ্যোপাধ্যায়ের

জঙ্গলে সে রাতে তাদের সঙ্গে এমন কী ঘটেছিল? রহস্য লুকিয়ে ‘সৎ ভূত অদ্ভুত’ ছবিতে। পরান আরও জানিয়েছেন, ভূত সাজতে গিয়ে বিশেষ মুখোশ পরতে হবে তাঁকে। বাকি সময়ে তিনি মুখোশহীন সাধারণ মানুষ। সবার মধ্যে মিশে থাকবেন। কাজ করবেন অফিসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর