ক্রিকেট থেকে আয়ে ১ নম্বরে পন্থ, পিছনে ফেললেন বিরাট-রোহিতকে

আইপিএল নিলামের রেকর্ড ও বিসিসিআই চুক্তি নিয়ে পন্থের আয়ের উত্থান। ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা ঋষভ পন্থ নিজের জায়গা করে নিলেন এক নতুন উচ্চতায়। ক্রিকেট থেকে আয়ের দিক থেকে পিছনে ফেললেন দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। সদ্য সমাপ্ত আইপিএল মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস পন্থকে ২৭ কোটিতে কিনেছে। এর সঙ্গে বিসিসিআইয়ের গ্রেড বি চুক্তি যোগ করলে বছরে পন্থের মোট আয় দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা

বিসিসিআইয়ের গ্রেড এ+ চুক্তি থেকে বিরাট এবং রোহিতের আয় বছরে ৭ কোটি টাকা। আইপিএলে বিরাটকে ২১ কোটিতে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং রোহিতকে ১৬.৩ কোটিতে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে আইপিএল ও বিসিসিআইয়ের আয় মিলিয়ে বিরাটের মোট আয় ২৮ কোটি এবং রোহিতের ২৩.৩ কোটি। সেখানে ঋষভ পন্থ ৩০ কোটির আয় নিয়ে এই তালিকার শীর্ষে।

চোটের কারণে মাঠের বাইরে থাকার পর দ্রুত ফিরে আসেন ঋষভ। আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেন। তার পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং নেতৃত্বের ক্ষমতা তাঁকে ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বর্তমানে বিসিসিআইয়ের গ্রেড বি চুক্তিতে থাকা পন্থকে শীঘ্রই গ্রেড এ বা এ+ চুক্তিতে উন্নীত করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে তার বার্ষিক আয় আরও বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন