Panchayat Election: রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মনে করছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই পাঁচ জেলাকে স্পর্শকাতর জেলা হিসাবে বেছে নিয়ে ভোট পরিচালনা করতে গুটি সাঁজাতে কমিশন। তালিকায় রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি।

আরও পড়ুন:Rajib Sinha: পঞ্চায়েত নির্বাচন কবে হবে? কী বললেন নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা

আরও জানা যাচ্ছে, এই পাঁচ জেলায় বাহিনী মোতায়েনের প্রশ্নে অতিরিক্ত কী পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে নবান্নের সঙ্গে আলোচনা করবে কমিশন।আজ অর্থাৎ শুক্রবার নবান্নের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সেই আলোচনা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন জানায়, আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানায়, এক দফাতেই সম্পন্ন হবে এই পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র গ্রহণ৷ ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। ১৭ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্রের স্ক্রটিনির কাজ হবে। মনোনয়ন পত্রের স্ক্রটিনি ।

elec 1

রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের

রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের
রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের

আরও জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় যাতে কোনও বিশৃঙ্খলা বা অশান্তির না হয়, তাই আগেভাগেই  এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ করছে নির্বাচন কমিশন৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাড়তি সতর্ক কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকায়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পঞ্চায়েত অফিসের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি প্রবেশ করতে পারবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র দুজন। গোটা বিষয়টিতে নজরদারির জন্যে দায়িত্বে থাকবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন