Nabanna: নবান্নের সুপারিশ মেনে নিল রাজ্যপাল, নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিসনার পদে বসতে চলেছেন রাজীব সিনহা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই পদে সম্মতি সূচক স্বাক্ষর দিতে রাজি হয়েছেন। এর জেরে জটিলতা কাটতে চলেছে। গত ২৮ মে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু রাজ্যপাল রাজীব সিঙ্ঘের নামের পাশে স্বাক্ষর করতে ইতস্তত করছিলেন। আরও নামের সুপারিশ চেয়েছিলেন নবান্নের কাছে থেকে। শেষ পর্যন্ত অবশ্য নবান্নের সুপারিশ করা নামের পাশেই সিলমোহর দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন:চতুর্থবারও বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা, দাবি অভিষেকের

প্রসঙ্গত, গত মাসের ১৮ মে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন। কিন্তু ওই সময় ছাড়পত্র দিতে নারাজ ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের ওই বার্তা পেয়ে দ্বিতীয় নাম হিসেবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করে নবান্ন। সূত্রের খবর, এর পরেও তৃতীয় নাম চেয়ে পাঠায় রাজভবন।

rajib 2

নবান্নের সুপারিশ মেনে নিল রাজ্যপাল, নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা

 নবান্নের সুপারিশ মেনে নিল রাজ্যপাল, নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা
নবান্নের সুপারিশ মেনে নিল রাজ্যপাল, নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা

এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোট করা নিয়ে নবান্নের ওপর চাপ বাড়ছিল। গত মঙ্গলবার দ্রুত পঞ্চায়েত ভোট করার দাবিতে বারাসাতের কাছারি ময়দানে সমাবেশ করে সিপিআই (এম)। রাজ্য নির্বাচন কমিশনার পদে দ্রুত নিয়োগের ফলে পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা দ্রুত মেটার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফলে নির্বাচিত পঞ্চায়েত গঠন নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই জোর তৎপরতা একটা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন