নির্বাচন কমিশনার হতে পারবেন রাজীব সিনহা? না ফের দ্বন্দ্ব রাজ্য ও রাজ্যপালের, প্রশ্ন উঠছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে তৈরি হল জটিলতা! রাজ্যের প্রস্তাবে এখনও সাড়া মিলল না রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবন সূত্রে খবর, রাজ্যের প্রস্তাবিত নাম নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। তিনি এ বিষয়ে অনুসন্ধান করছেন।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে তদন্তে তৎপর! কালীঘাটের কাকুর যোগসূত্র ধরে আরও ২ জনকে তলব

চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন রাজ্যপাল। ফলে এই অবস্থায় রাজ্যের নামেই সিলমোহর না কি বিকল্প নাম চান রাজ্যপাল, তা দেখার। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপি সরকার রাজ্যপাল দিয়ে দেশ চালাতে চাইছেন। আর এই প্রসঙ্গটি বঙ্গে প্রাসঙ্গিক হল আরও একবার।

16 17

কারণ রাজ্যের নির্বাচন কমিশনারের জন্য নাম পাঠানো হয়েছিল রাজিব সিনহার। আর তা পূর্ববর্তী রাজ্যপালের কাছেই। কিন্তু নতুন রাজ্যপাল এখন পর্যন্ত সেই নিয়ে তাঁর মতামন দিতে পারেননি। কবে হবে তাঁর নিয়োগ? না কি রাজীব সিনহার নিয়োগে বাধা হয়ে দাঁড়াবেন রাজ্যপাল সি ভি আনান্দ?

14 17

এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অলিন্দে। কারণ আজই শেষ দিন এই নিয়োগের। নিয়ম অনুসারে পুরনো নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবার সাত দিন আগেই নতুন নিয়োগের জন্য নাম ঘোষণা করাতে হয়।

নির্বাচন কমিশনার হতে পারবেন রাজীব সিনহা? না ফের দ্বন্দ্ব রাজ্য ও রাজ্যপালের, প্রশ্ন উঠছে

17 15

আগামী ৩১শে মে বর্তমান কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। আর এখনও নীরব রাজভবন। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কে ফের একবার রাজ্য ও রাজ্যপাল সংঘাত শুরুর পথে? রাজ্য সরকার সূত্রে খবর, নির্বাচন কমিশনারের নাম ঠিক করে রাজ্য। সেখানে রাজ্যপালের পছন্দ থাকে না। রাজ্যপাল শুধু রাজ্যের প্রস্তাবিত নামে স্বাক্ষর করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন