Rajib Sinha: পঞ্চায়েত নির্বাচন কবে হবে? কী বললেন নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার পদে বসলেন রাজীব সিনহা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই পদে সম্মতি সূচক স্বাক্ষর দিতে রাজি হয়েছেন। এর জেরে জটিলতা কেটেছে। গত ২৮ মে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে।

আরও পড়ুন: ‘জামিনটা দিয়ে দিন স্যার’, তিহাড় থেকেই কাতর আর্জি বীরভূমের দাপুটে নেতার

কিন্তু রাজ্যপাল রাজীব সিঙ্ঘের নামের পাশে স্বাক্ষর করতে ইতস্তত করছিলেন। আরও নামের সুপারিশ চেয়েছিলেন নবান্নের কাছে থেকে। শেষ পর্যন্ত অবশ্য নবান্নের সুপারিশ করা নামের পাশেই সিলমোহর দিলেন রাজ্যপাল। আজ, বুধবার রাজ্য নির্বাচন কমিশন দফতরে তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান নির্বাচন কমিশনের আধিকারিকরা।

24 1
পঞ্চায়েত নির্বাচন কবে হবে? কী বললেন নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা

এখন রাজীব সিনহা এই পদে আসতেই একটা প্রশ্ন রাজ্যজুড়ে ঘুরপাক খাচ্ছে। আর সেটা হল, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে? সেই প্রসঙ্গে রাজীব সিনহা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের একক ডিসিশনে হয় না। সেটা রাজ্য সরকার জানাবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে করানো।’

25 1

অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে এখনও আলোচনা হয়নি। এই বিষয়ে বৈঠক হলেই তারিখ চূড়ান্ত হবে। নবান্নের পক্ষ থেকে এখনও তাঁকে পঞ্চাযেত নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি। তাই এই নির্বাচন কবে হবে? জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘সরকার সব জানে। রাজ্যে পঞ্চায়েত ভোট রাজ্য নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না।

পঞ্চায়েত নির্বাচন কবে হবে? কী বললেন নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা

23 2

রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে এবং মতামত জেনে কমিশন একটি তারিখ ঘোষণা করে। তাই পঞ্চায়েত ভোট কবে হবে সেটা সরকারই বলতে পারবে। আমাদের কাজ হল নিয়ম মেনে নির্বাচন করা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন