নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে টিম ইন্ডিয়ার অনীহা এবং আইপিএল-এ সেই দেশের ক্রিকেটারদের ব্রাত্য করে রাখা, এই দুটি ইস্যু নিয়ে এবার বিসিসিআই-কে কাঠগড়ায় দাঁড় করালেন ইমরান খান। গত কাল কোটি টাকার তারকাখচিত টুর্নামেন্ট শুরু হয়েছে ভারতে।
আরও পড়ুনঃ আইপিএল মঞ্চে মাহির পা ছুঁয়ে প্রণাম অরিজিতের, সাবাশি দিচ্ছে নেট দুনিয়া


কিন্তু এই টুর্নামেন্টে নেই কোন পাকিস্তানি ক্রিকেটার। আর এই খানেই গাত্রদাহ হচ্ছে প্রাক্তন কাপ অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের। ঠিক কী বলেছেন ইমরান? তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যেটা করেছে, সেটা আমার ভাবলেই অবাক লাগে। এটা শুধুই ওদের অহংকারের প্রতিফলন।

ভারত যদি পাক ক্রিকেটারদের আইপিএল খেলায় অনুমতি না দেয়, তাহলে দেবে না। পাক ক্রিকেটারদের তাতে কোনও মাথাব্যথার কারণ নেই।” তিনি আরও বলেন, “ভারত এবং পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আজকাল ভারত যেভাবে আচরণ করছে, সেটা সুপারপাওয়ারের মতো উদ্ধত।



শুধু অন্য সব দেশের চেয়ে বেশি টাকা তুলে দিতে পারে বলেই ভারত গোটা ক্রিকেটবিশ্বকে পরিচালনা করছে। ওরাই ঠিক করে, কোন টুর্নামেন্ট খেলবে আর কোনটা খেলবে না। ভারতীয় বোর্ডের উচিত পাকিস্তানি ক্রিকেটারদেরও আইপিএল-এর খেলার সুযোগ করে দেওয়া। আর সেটা না করলে ওদেরই ক্ষতি। আমাদের অসুবিধার কিছু নেই। আমাদের বহু তরুণ ক্রিকেটার উঠে আসছে”।
আইপিএলে খেলার অনুমতি নেই পাক ক্রিকেটারদের, মুখ খুললেন ইমরান খান

উল্লেখ্য, ২০০৮ সালে শেষ পাক ক্রিকেটাররা IPL এ অংশগ্রহণ করেছিলো। তারপর মুম্বই হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তারপরই ভারতীয় ক্লাব ক্রিকেটের এই মহারণে পাক তারকাদের উপর জারি হয় নিষেধাজ্ঞা। যা এখনও চলছে।







