আইপিএল মঞ্চে মাহির পা ছুঁয়ে প্রণাম অরিজিতের, সাবাশি দিচ্ছে নেট দুনিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে অন্যতম সেরা গায়কের নাম জিজ্ঞাসা করলে উপরের দিকে থাকবে অরিজিৎ সিংয়ের নাম। বাংলা হোক বা হিন্দি অরিজিতের যেকোনও গানে মন্ত্রমুগ্ধের মত শোনেন ভক্তরা। তাই তো দেশের যেই শহরেই অরিজিতের অনুষ্ঠান থাকুক তা দেখতে টিকিট নিয়ে টানাটানি পড়ে যায়।

আরও পড়ুনঃ আজ পাঞ্জাবের মুখোমুখি কেকেআর, মারাত্মক ভবিষ্যৎবাণী আকাশ চোপড়ার

একই মঞ্চে অরিজিৎ ও মহেন্দ্র সিং ধোনি থাকলে তা নিয়ে সমর্থকদের আগ্রহ অন্য মাত্রায় চলে যায়। সেটাই হল IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে।দুই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়ার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন অরিজিৎ । অরিজিতের গানে মজেছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক, শ্রোতা, অনুরাগী থেকে শুরু করে আইপিএলের দলের খেলোয়াড়রাও।

2

তবে পারফরম্যান্স শেষে অরিজিৎ মজেছেন নিজের প্রিয় মানুষে। পা ছুঁয়ে প্রনাম করলেন মাহিকে। কি ভাবে ঘটল এই বিশেষ মুহূর্ত? আসলে উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ এবং দুই দলের অধিনায়ককে মঞ্চে ডাকেন সঞ্চালিকা। তখনই সুযোগ বুঝে ধোনিকে প্রণাম করে নেন অরিজিৎ।

1
আইপিএল মঞ্চে মাহির পা ছুঁয়ে প্রণাম অরিজিতের, সাবাশি দিচ্ছে নেট দুনিয়া

এই ঘটনায় ধোনি তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। হাত দিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুলের পা ছুঁয়ে ফেলেছেন অরিজিৎ। ২০১৮ সালের পর এবার IPL-এ উদ্বোধনী অনুষ্ঠান হল। আর এখন অনুষ্ঠান মানেই অরিজিৎ সিং। তাঁর সঙ্গে পারফর্ম করেন তামন্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা।

আইপিএল মঞ্চে মাহির পা ছুঁয়ে প্রণাম অরিজিতের, সাবাশি দিচ্ছে নেট দুনিয়া

3

বলা বাহুল্য তামান্না ও রশ্মিকার থেকে অরিজিতের প্রভাব দর্শকদের মধ্যে অনেকটাই বেশি ছিল। গান দিয়ে অরিজিৎ দর্শকদের মাতিয়ে তোলেন। আর মাহিকে প্রনাম নেটিজেনদের মনে গেঁথে গিয়েছে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটাই হল অরিজিৎ। আকাশে উঠলেও তাঁর পা থাকে সবসময় মাটিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন