KKR-Punjab: আজ পাঞ্জাবের মুখোমুখি কেকেআর, মারাত্মক ভবিষ্যৎবাণী আকাশ চোপড়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার আইপিএলে একঝাঁক প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে নিয়ে কেকেআর খেলতে নামছে।
তবে এবার কেকেআরের সমস্যা দলের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ের অভাব। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, সাকিব আল হাসানরা থাকলেও দলে দেশীয় তারকাদের অভিজ্ঞতা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট মহলের।

আরও পড়ুন: Salt Tips: তরকারি নুনে পোড়া? স্বাদ ফেরাতে মেনে চলুন এই টিপস গুলি…

image 2022 04 01T222802.413 1648832290854 1648832298090

ক্যাপ্টেন আইয়ারের পরিবর্তে নীতিশ রানাকে অধিনায়ক করা হয়েছে। এমন অবস্থায় কেকেআরের ভবিষ্যৎ নিয়ে বড়সড় মন্তব্য করে ফেললেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন এই ক্রিকেটার কাম ধারাভাষ্যকার জানিয়ে দিলেন, কেকেআরের পক্ষে এবারেও কাপ জেতার সম্ভবনা ক্ষীণ।

কেকেআর কোথায় ফিনিশ করবে? আমরা সকলেই চাই কেকেআর প্লে অফে পৌঁছক। তবে সেটা কি আদৌ হবে? আমার মতে ওঁদের সম্ভবনা ৫০-৫০। এই দলটি আসলে জিততে জানে। দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১-এর একটা অর্ধ খারাপ খেলেও ফাইনালে উঠেছে। তবে এবার আমার মনে হচ্ছে, লিগ টেবিলের মাঝামাঝি ফিনিশ করবে কেকেআর।” বলে দিয়েছেন আকাশ চোপড়া।

আজ পাঞ্জাবের মুখোমুখি কেকেআর, বড়সড় মন্তব্য আকাশ চোপড়ার

0e73967e7e2df115fcbb977ec1914427 original
আজ পাঞ্জাবের মুখোমুখি কেকেআর, বড়সড় মন্তব্য আকাশ চোপড়ার

অন্যদিকে, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের আগে উদ্বোধনী মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মান্ধানা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসেন অরিজিৎ। গুজরাটি গান দিয়ে পারফর্ম শুরু করেন তিনি। তাঁর পারফরম্যান্সে জমে যায় আইপিএলের আসর। মঞ্চস্থ হয় তাঁর বিখ্যাত চান্না মেরেয়া, কবীরার মতো গানগুলো।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত