নজরবন্দি ব্যুরো: নুনের গুনেই খাবারের স্বাদ নির্ভর করে! আর যদি তরকারিকে নুন ঠিক থাক মত না থাকে, তাহলে সেই খাবারের কোনও স্বাদ আমরা বুঝতে পাড়ি না। কখনও রান্নার কম নুন দেওয়া হলে সেই খাবারের স্বাদ হয় না। আবার যদি কখনও নুন বেশি পড়ে যায়, তাহলে তো আর সেই খাবার মুখেই তোলা যায় না।



পাকা রাঁধুনি তাঁকেই বলা হয়, যে সঠিক পরিমাণে রান্নায় নুন-চিনি স্বাদ মত মেশাতে পারে। কিন্তু অনেক সময় ভুলে খাবারে বেশি নুন পড়ে যেতেই পারে। তাহলে সেই সময় কীভাবে আপনি ওই রান্নাটি খাবারের যোগ্য করে তুলবেন? চিন্তার কারণ নেই! এবার আপনার জন্য রইল কয়েকটি টিপস! যার সাহায্যে খুব সহজেই আপনি রান্নার স্বাদ ফিরিয়ে আনতে পারবেন। জানুন কি ভাবে…



১, রান্নায় অতিরিক্ত নুন কমাতে হলে তরকারিতে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। একটি পাত্রে কিছুটা আটা বা ময়দা নিয়ে, তা জল দিয়ে মেখে ছোট ছোট গোল বল তৈরি করুন। এরপর এই বল গুলি তরকারিতে দিয়ে দিন। তারপরে যখন তরকারি ফুটতে শুরু করবে, তখন ওই আটার বল গুলি অতিরিক্ত নুন শুষে নেবে। কিন্তু রান্না শেষে ওই আটার বলগুলি তুলে ফেলে দেবেন।
তরকারি নুনে পোড়া? কয়েকটি টিপস যা সাহায্যে খুব সহজেই রান্নার স্বাদ ফিরিয়ে আনবে

২, রান্নায় অতিরিক্ত নুন কমাতে হলে টমেটো টুকরো করে তরকারিতে ফেলে দিন। টমেটো কষে আসলেই তরকারির স্বাদ ফিরে যাবে। তাছাড়াও অনেক সময় কাঁচা আলুও নুন ভাব কমিয়ে দেয়। নুন বেশি হলে তরকারিতে কয়েক টুকরো আলু ফেলে দিন। আলু সিদ্ধ হলে অতিরিক্ত নুন টেনে নেবে। পাশাপাশি দই, ধনেপাতা আর পেঁয়াজ একসঙ্গে বেটে গ্রেভিতে মিশিয়ে দিতে পারেন। এতে যেমন লুনের ভাগ কমার সঙ্গে খেতেও বেশ ভাল লাগে।








