নজরবন্দি ব্যুরোঃ কামারহাটির বিধায়ক মদন মিত্রের উদ্যোগে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের অভিযাত্রী ক্লাবে তৈরি করা হয়েছে অক্সিজেন পার্লার। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোমে ১০০ টি বেডের বন্দোবস্তও করা হয়েছে। রোগীদের জন্য অক্সিমিটার থেকে শুরু করে রাখা হয়েছে নেবুলাইজারও।
আরও পড়ুনঃ এবার ভ্যাকসিন নিতে আর লাইনে দাঁড়াতে হবে না, ব্যবস্থা করলো কোলকাতা পুরসভা


সেফ হোমে একদিকে যেমন বিনোদনের সুবিধা রাখা হয়েছে, অন্যদিকে পরিবারের সদস্যকে রোগীর সম্পর্কে জানাতে বিস্তারিত বন্দোবস্ত রাখা হয়েছে। রোগীর ওপরে নজরদারির জন্য রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই সেফ হোমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিত্ সাহা সহ অন্যান্য বেক্তি বর্গ।
অক্সিজেনের অভাবে যাতে কেউ মারা না যায় তার জন্য এই অক্সিজেন পার্লার এর আয়োজন বলে জানিয়েছেন মদন মিত্র। সাময়িকভাবে যে সমস্ত রোগির অক্সিজেন দরকার তাদের জন্য ২৪ ঘন্টাই খোলা থাকবে এই পার্লার। বিধায়কের এই উদ্যোগের জন্য এলাকার মানুষ সন্তুষ্ট বলে জানা গিয়েছে।







