নজরবন্দি ব্যুরো: অক্সফোর্ডের টিকায় ছাড়পত্র দিয়ে দিল ভারতও। টিকায় ছাড়পত্র দিল বিশেষজ্ঞ কমিটি। বছরের প্রথম দিনেই অক্সফোর্ড-অ্যাসট্রোজেনকা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেতে চলেছে। সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোলার অর্গানাইজেশন এই ভ্যাকসিন ব্যবহারে শর্তসাপেক্ষ ছাড় দিচ্ছে। প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই কোভিশিল্ড টিকা নিয়েই করোনা নিধন যুদ্ধে নামতে পারবে ভারতও। সূত্রের খবর, আগামী কাল থেকে ড্রাই রান হলেও খুব শিগগির প্রথম সারির করোনা যোদ্ধারা এই করোনা টিকা পাবেন।
এ দিনই করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ কমিটি। রয়টার্স সূত্রে খবর, অক্সফোর্ড অ্যাসট্রোজেনকার ভ্যাকসিনটিকেই ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে ব্রিটেন এবং আর্জেন্টিনার পরে ভারতই হবে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহাকারী তৃতীয় দেশ। ছাড়পত্র মিললেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞদের কমিটি প্রতিটি রাজ্যের স্বাস্থ্যদফতরের সঙ্গে কথা বলে করোনা টিকাবন্টনের রূপরেখা তৈরি করবেন। এই ভ্যাকসিনের দুটি ডোজ দিতে হয়। একটি ডোজ দেওয়ার চার সপ্তাহ পরে আরেকবার় ডোজ দেওয়া যায়। প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে ন্যূনতম দুসপ্তাহ সময় লাগে।
প্রথম দফায় ভ্যাকসিন পাবেন এক কোটি স্বাস্থ্যকর্মী, দুই কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ২৭ কোটি প্রবীণ নাগরিক। ইতিমধ্যেই ৫০ কোটি কোভিড ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড ভ্যাকসিনের দেশীয় উৎপাদক সেরাম ইন্সটিটিউট। ভারতের বেসরকারি বাজারে এই ভ্যাকসিন পাওয়া যাবে ৭০০-৮০০ টাকায়।
অক্সফোর্ডের টিকায় ছাড়পত্র, আগেই বলা হয়েছিল, তিন মাসের মধ্যে অক্সফোর্ডের টিকায় শিলমোহর দিতে পারে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক। চূড়ান্ত পর্বের ট্রায়ালের রিপোর্ট ও সেফটি ট্রায়ালের ডেটা দেখেই বাজারতে টিকা নিয়ে আসার ব্যাপারে সম্মতি দেবে ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি (ইএমএ)। অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছিলেন, টিকার ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে ব্রিটিশ সরকার। প্রাপ্তবয়স্কদের ট্রায়াল শেষ হয়ে যাবে তিন মাসের মধ্যেই, শিশুদের ওপর ট্রায়াল পরে হবে। সব ঠিক থাকলে ২০২১ শুরু হওয়ার আগেই করোনার টিকা আত্মপ্রকাশ করবে।
আরও পড়ুনঃ ২৩ শে পা তৃণমূলের, লড়াইয়ের স্মৃতিচারণা করিয়ে টুইট মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে রাশিয়া দেশের জনগনের ওপর প্রয়োগের জন্য তাঁদের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্রও দিয়ে দিয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের প্রয়োগের জন্য খুলে দিয়েছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক। এক বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সবধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে উতরেছে।
অক্সফোর্ডের টিকায় ছাড়পত্র, পুতিন সরকার আশাপ্রকাশ করছে, আগামী কয়েকমাসের মধ্যেই বেশিরভাগ দেশবাসীর করোনা-টিকাগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে করোনা যোদ্ধা এবং সংক্রামিত এলাকায়। এরপর তা ছড়িয়ে দেওয়া হবে দেশের কোনে কোনে।উল্লেখ্য স্পুটনিক ৫ এর দুই ভার্সান এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হয়ে গিয়েছে। বিশ্ব বন্দিত মেডিক্যাল জার্নাল দ্যা ল্যানসেট ম্যাগাজিনে প্রকাশিত হয়। ল্যানসেট জার্নালের রিপোর্ট বলছে, করোনা সামলাতে রাশিয়ার তৈরি ভ্যাকসিনই এখন আশার আলো। প্রথম দফার পরীক্ষায় কোনও স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অ্যান্টিবডি গঠনে সফল রাশিয়ার টিকা ‘স্পুটনিক ভি’।



