পুজোর আগেই কোলকাতার বুকে ফিরছে দোতলা বাস, উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই কোলকাতার বুকে ফিরছে দোতলা বাস, দোতলা বাস তুলে দেওয়া হয়েছিল সরকারি ভাবে ২০০৫ সাল থেকে। ফের শহরের রাস্তায় দোতলা বাস দেখা যাবে সেই হিসেবে দেড় দশক বছর পর। তবে দোতলা বাস টি জনপরিবহনের জন্য নয় ফিরছে পর্যটনে আকর্ষণ হিসেবে। এবং নতুন চেহারায়।

আরও পড়ুনঃ শুরু বাংলার শ্রেষ্ঠ উৎসব। আজ ‘চেতলা অগ্রণী’র দুর্গা প্রতিমাকে চক্ষুদান মমতার।

দোতলা বাস গুলি শহরের রাস্তায় পাকাপাকিভাবে তুলে দেওয়ার অনেক আগে থেকেই অবশ্য ফিকে হতে শুরু করেছিল। কিন্তু তিলোওমা ভুলতে পারেনি লাল দোতলা বাসের সঙ্গে নাড়ির টান টি। এইবার অবশ্য নতুন ভাবে নতুন সাজে দোতলা বাস ফিরে আসছে কলকাতার বুকে। তবে এখনো সবিস্তারে জানা যায়নি এই দোতলা বাস গুলি কোথা থেকে ছাড়বে এবং কোথায় যাবে।

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দুটি দোতলা বাসের যাত্রা সূচনা করবেন।নিশ্চিত ভাবেই পুজোর আগে রাজ্য সরকার দোতলা বাস ঘিরে নানা আবেগ উস্কে দিচ্ছে মানুষের মনে। তবে আগের মত লাল রং আর সেই বাঘ মুখ আঁকা লোগো নয়, নীল সাদা রঙে অত্যাধুনিক সাজে ফিরছে দোতলা বাস। হুডখোলা দোতলা বাস আসছে জনপরিবহন এর জন্য নয়, কলকাতায় ঘোরার জন্য অনেকটা লন্ডন সিটি ট্যুর এর আদলে।

এই অত্যাধুনিক দোতলাবাস গুলিতে থাকছে ডিটেনশন বোর্ড, সিসিটিভি, প্যানিক বাটন, অটোমেটিক দরজা। পুরনো দোতলা বাসে দুটি দরজা-পুরনো দোতলা বাসে দুটি দরজা একটি উপরে ওঠার এবং একটি নিচের আমার। এই নতুন অত্যাধুনিক দোতলা বাসে থাকবে একটিই দরজা। ছাদে ওঠার সিঁড়ি থাকছে বাসের ভিতরে। বাসে মোট আসন ৫১ টি, এরমধ্যে ১৭ টি দোতলায়। জামশেদপুরের সংস্থা বেবকো ভারত স্টেজ ফোর গোত্রের এই নতুন বাস নির্মাণ করেছে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট দিয়েছে বাসের ছাড়পত্র।এই নতুন অত্যাধুনিক দোতলা বাস দুটির জন্য খরচ পড়েছে প্রায় ৯০ লক্ষ টাকা।

পুজোর আগেই কোলকাতার বুকে ফিরছে দোতলা বাস, তবে এখনো সিদ্ধান্ত নেয়নি পর্যটন উন্নয়ন কর্পোরেশন এই দোতলা বাস জোড়াকে পুজোয় পথে নামালে কোথায় চালানো হবে এবং ভাড়া কত হবে সে বিষয়ে। কর্পোরেশনের চেয়ারম্যান ও মন্ত্রী গৌতম দেব জানান,”মঙ্গলবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরে ভাড়া এবং কোথা থেকে বুকিং করতে হবে-সব তথ্য জানিয়ে দেব। আমরা কলকাতার পর্যটনকে আকর্ষণীয় করতে একটি ট্রাম ও চেয়েছিলাম। সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত