BJP-র রাজ্য সভাপতি বদল আগস্টে, পদ খোয়াতে চলেছেন 15 জন জেলা সভাপতি

রাজ্য বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে অন্ততপক্ষে ১৫টি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে। কোন কোন জেলার সভাপতি বদল হতে চলেছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটে হতাশাজনক ফলের জেরে জেলাস্তরে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। পুজোর মধ্যেই বদল হতে পারে প্রায় ১৫টি সাংগঠনিক জেলার সভাপতি। BJP-র রাজ্য সভাপতি বদল আগস্টে, পদ খোয়াতে চলেছেন 15 জন জেলা সভাপতি, এমনই খবর গেরুয়া শিবির সূত্রে জানা গেছে।

BJP-র রাজ্য সভাপতি বদল আগস্টে, পদ খোয়াতে চলেছেন 15 জন জেলা সভাপতি

রাজ্য সভাপতির বদল আগস্টের আগে নয়

আগস্টের আগে রাজ্য সভাপতি বদল হচ্ছে না। এরপর জেলা সংগঠনে ব্যাপক রদবদল করা হবে। জেলা থেকে মণ্ডলস্তর ঢেলে সাজানো হবে বলেই জানা গিয়েছে। চব্বিশের লোকসভা ভোটে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে, সেখানকার অধিকাংশ সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে। একইসঙ্গে তিনশোর বেশি মণ্ডল সভাপতিও বদল করা হতে পারে। সিংহভাগ বুথ কমিটির খোলনলচেও ঢেলে সাজানো হবে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা

ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠক

সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব ঠিক করেছে যে, একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে। সেইমতো বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠক চলছে। মণ্ডল সভাপতি, জেলা ও জোন ইনচার্জ, বিধানসভা ইনচার্জদের নিয়ে এই বৈঠক হচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই নিচুতলার রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে। তারপর সেই রিপোর্ট ঘষামাজা করে রাজ্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

হতাশাজনক ফলাফলের কারণ বিশ্লেষণ

কেন লোকসভা ভোটে এই হতাশাজনক ফলাফল? কেন নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো গেল না? উনিশের প্রাপ্ত ১৮টা আসন কেনই-বা নেমে এল ১২টাতে? এই প্রশ্নের উত্তর পেতে সংগঠনের হাল বুঝতে যে কয়েকটি পর্যালোচনা বৈঠক হয়েছে, সেগুলি থেকে নিচুতলার নেতা-কর্মীদের কাছ থেকে উঠে আসা কিছু বিষয় হল:

  1. অনেক পুরানো কার্যকর্তাকে ভোটের কাজে যুক্ত করা হয়নি।
  2. বুথ সংগঠন একেবারেই ফোঁপরা ছিল।
  3. বুথ নিয়ে ভুল রিপোর্ট পাঠানো হয়েছিল।
  4. বাড়ি বাড়ি প্রচারে খামতি ছিল।
  5. জেলা সভাপতির সঙ্গে দলের প্রার্থীদের সমন্বয়ের অভাব ছিল।
  6. কেন্দ্রীয় নেতাদের ঘনঘন বৈঠক ও বড় সভা করতে গিয়ে জনসংযোগে ঘাটতি হয়েছিল।

BJP-র রাজ্য সভাপতি বদল আগস্টে, পদ খোয়াতে চলেছেন 15 জন জেলা সভাপতি

সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

আগামী দু-তিন মাসের মধ্যে কোন কোন জেলা সভাপতির উপর খাঁড়া নামতে চলেছে, কার কার পদ যেতে পারে, তা নিয়ে চলছে জল্পনা। মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল সাংগঠনিক জেলা কমিটিতেও রদবদলের প্রবল সম্ভাবনা। বাঁকুড়া আসন হাতছাড়া হয়েছে, সেখানে দলের মধ্যে কোন্দলও চরমে উঠেছিল ভোটের আগে। বিষ্ণুপুর আসনে কম মার্জিনে জিতেছে বিজেপি, ফলে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলাতেও সাংগঠনিক রদবদল করা হবে।

বিধানসভা ভোটের প্রস্তুতি

ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখেই একেবারে জেলাস্তরে সংগঠনের খোলনলচে বদলানোর পরিকল্পনা রয়েছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির এক নেতা। ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে অন্ততপক্ষে ১৫টি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে। তাঁদের দিয়েই ছাব্বিশের বিধানসভা ভোট-যুদ্ধে জেলায় সংগঠন চলবে।

BJP-র রাজ্য সভাপতি বদল আগস্টে, পদ খোয়াতে চলেছেন 15 জন জেলা সভাপতি

BJP 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত