টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা

একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আজ থেকেই আবহাওয়ার এই বদল দেখবে বাংলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খাতায় কলমে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে আবহাওয়া দেখে সেকথা বোঝা দায়! সকাল থেকে খটখটে রোদ। বেলা গড়ানোর সঙ্গে আকাশে কিছুটা মেঘের আনাগোনা হলেও বৃষ্টির তেমন দেখা নেই। এমতাবস্থায় খানিক আশার বাণী শোনালো হাওয়া অফিস। গুমোট গরম শেষে টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা।

টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা

বর্ষার দাপটের অভাব

এই মরশুমে বর্ষার তেমন জোরালো দাপট এখনও দেখেনি দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

আরও পড়ুনঃ রাশিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এরই জেরে আরও গতি পাবে মৌসুমী বায়ু। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা

আবহাওয়ার আমূল পরিবর্তন

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে।

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট আজ বিকেলের পর থেকে খানিকটা কমবে। যদিও দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা

টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর