বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হল। বিরোধী দলনেতা হিসাবে হাত শিবির রাহুল গান্ধীকেই চাইছে। ইতিমধ্যেই এবিষয়ে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। পাশাপাশি সোনিয়া গান্ধীকে বাড়তি দায়িত্ব নিতে অনুরোধ জানানো হয়েছে। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়।
আরও পড়ুন: আম আদমিকে ধন্যবাদ জানাতে এবার কংগ্রেসের ধন্যবাদ যাত্রা



অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে। এইবার কংগ্রেসের হাতে আছে ৯৯ টি আসন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। আজ বৈঠকে সবাই একমত যে দীর্ঘদিন পর দেশে কংগ্রেস যে ঘুরে দাঁড়িয়েছে তার কৃতিত্ব রাহুল গান্ধীর।
রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা কাজে এসেছে দলের। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নাকি রাহুলকে অনুরোধ করেন বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে।


বিরোধী দলনেতা রাহুল! শিলমোহর দিল কং ওয়ার্কিং কমিটি

যদিও রাহুল শেষ পর্যন্ত ওই পদ গ্রহণ করবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। তবে তিনি যদি এই পদ গ্রহণ করতে রাজি হন তবে ফের একবার পরিবারতন্ত্রের অভিযোগে সরব হওয়ার সুযোগ পাবে বিজেপি।







