কেবলমাত্র ব্রাহ্মণরাই অংশগ্রহন করবে, হায়দ্রাবাদে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে চরম বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেবলমাত্র ব্রাহ্মণরাই অংশগ্রহন করবে, হায়দ্রাবাদে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে চরম বিতর্ক। ক্রিকেটেও পড়ে গেল ধর্মের কালো ছায়া। কেবলমাত্র ব্রাহ্মণরাই অংশগ্রহন করতে পারবে বলে বিজ্ঞপ্তি জারি করে হায়দ্রাবাদের একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক সংস্থা। যা নিয়ে চরম বিতর্ক ছরিয়েছে।

আরও পড়ুনঃRJD-তে যোগ দিচ্ছেন নীতিশের ১৭ বিধায়ক, পতনের মুখে বিহারের NDA সরকার।

নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, নিজামের শহরের নাগোল এলাকার বিএসআর স্টেডিয়ামে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর আয়োজিত হওয়ার কথা ছিল ওই টুর্নামেন্টের। প্রবেশমূল্য ছিল ৩৫০০ টাকা। তবে টুর্নামেন্টের পোস্টার ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।

কারণ পোস্টারে স্পষ্ট লেখা ছিল, কেবল ব্রাহ্মণ’‌রাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এমনকি অংশগ্রহণকারী দলের প্রত্যেক ক্রিকেটারকে নিজস্ব পরিচয়পত্র আনতে হবে। যাতে সহজেই তাঁদের পরিচয় জানা যায়।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনা আবহে যাবতীয় বিধি মেনে টুর্নামেন্টটি আয়োজিত হলেও কেবলমাত্র ব্রাহ্মণদের খেলতে দেওয়ার বিষয়টি নিয়েই মূলত বিতর্ক দানা বেঁধেছে।

কেবলমাত্র ব্রাহ্মণরাই অংশগ্রহন করবে, হায়দ্রাবাদে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে চরম বিতর্ক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই টুর্নামেন্টের পোস্টারটি। আর তারপরই বিভিন্ন মহলে সমালোচনা ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে ভালভাবে নেননি। আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত