RJD-তে যোগ দিচ্ছেন নীতিশের ১৭ বিধায়ক, পতনের মুখে বিহারের NDA সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: RJD-তে যোগ দিচ্ছেন নীতিশের ১৭ বিধায়ক, পতনের মুখে বিহারের NDA সরকার। RJD-তে যোগ দিচ্ছেন নীতিশের ১৭ বিধায়ক, পতনের মুখে বিহারের NDA সরকার। বিহারে ভোটের পর রাজনৈতিক সমীকরণ বদলেছে। ইতিমধ্যেই অরুণাচলের ৬ জন জনতা দল ইউনাইটেড (JD (U)) বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। আর তারপর থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিহারের রাজনীতিতে।

আরও পড়ুনঃকোটা হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা সপরিবার আজাহারের।

সমস্যায় পড়তে চলেছে বিহারের জোট সরকার। তবে তা মানতে নারাজ নীতিশের দল। এবিষয়ে দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কেসি ত্যাগীর দাবি, এই ঘটনায় কোনোরকম প্রভাব পড়বে না। তবে বাস্তবে এর উল্টোটাই চোখে পড়ছে। এবার ১৭ জন জেডিইউ বিধায়ক তাঁদের দলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে আছে জানা যাচ্ছে।

বুধবার এপ্রসঙ্গে বুধবার এপ্রসঙ্গে আরজেডি নেতা শ্যাম রজক বলেন, “জেডিইউতে কাজ করার সুযোগ নেই বুঝতে পেরেই বিধানসভা নির্বাচনের আগে দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আরজেডি-তে যোগ দিয়েছিলাম। এখন নির্বাচনের পরে জেডিইউর অভ্যন্তরীণ পরিস্থিতি দেখে ১৭ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু, আমরা দলত্যাগ বিরোধী আইন ভেঙে কোনও কাজ করতে চাই না বলে এখন তাদের যোগ দিতে বারণ করেছি। ২৮ জন বিধায়ক একসঙ্গে দল ছাড়লে কোনও সমস্যা হবে না। তাই আরও ১১ জন বিধায়ক হওয়ার পরেই সবাইকে একসঙ্গে আমাদের দল নিয়ে আসা হবে। আশাকরি খুব তাড়াতাড়ি সেই সংখ্যা জোগাড় হয়ে যাবে”।

RJD-তে যোগ দিচ্ছেন নীতিশের ১৭ বিধায়ক, পতনের মুখে বিহারের NDA সরকার। ফলে এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করছে না আরজেডি। অরুণাচলে জেডিইউ বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিহারের রাজনীতিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত