আলবিদা ক্যাপ্টেন শ্রেয়াস, কেকেআর এর নতুন অধিনায়ক হতে চলেছেন এই দুই তারকার এক জন

এই দুইজনকে টার্গেট করেই এবার মেগা নিলামে বাজিমাত করতে চাইছে কেকেআর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই আই পি এল এর মেগা নিলাম। কোন দলে কে থাকবেন এবং তারাই বা বাদ যাবেন তা নিয়ে জল্পনার অন্ত নেই। এবার আইপিএলে যে মেগা নিলাম হবে তাতে প্রত্যেকটি দলেরই যে ব্যাপক পরিবর্তন হবে তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর মূলত নাইট রাইডার্স দলের যে তারকা ক্রিকেটারদের ধরে না রাখা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে নাম আছে এবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার।

কিছুদিন আগেই নাইট রাইডার্সের চেপে উঠে এসেছিল সূর্য কুমার যাদবের। তবে কিছু সূত্র দাবি করেছে কেকেআর ছেড়ে শেষ আয়ার আইপিএলের একটি বিশেষ দলে শামিল হতে চলেছেন। এবং সেখানে তিনি নায়ক হিসেবেই খেলবেন। এবং শ্রেয়সকে দলে টানতে তারা দ্বিগুণ অর্থ দিতেও রাজি রয়েছে। এইরূপ অবস্থায় শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্স ছাড়বেন বলেই ঠিক হয়েছে।

অপরদিকে অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে দলে টানবার জন্য বড় অংকের টাকা লাগাতে পারেন বলে সূত্রের খবর। কারণ কারণ রাহুল কোনভাবেই আর সানরাইজ হায়দ্রাবাদে থাকবেন না। অপরদিকে কে এল রাহুলকে যদি না পাওয়া যায় তবে নাইট দের টার্গেট দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। চলতি বছর আইপিএলে দিল্লির হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন তিনি।

চলতি বছর দিল্লি টিম ম্যানেজমেন্ট তাদের প্রধান কোচ থেকে শুরু করে ডিরেক্টর অফ ক্রিকেটের বদল ঘটিয়েছে, যে কারণে ফ্রাঞ্চাইজির সঙ্গে কিছুটা মতপার্থক্য হয়েছে পন্থের। তাই দিল্লি ক্যাপিটাল্স ছেড়ে নিলামে অংশগ্রহণ করতে চান ঋষভ পন্থ। সূত্রের খবর এই দুইজনকে টার্গেট করেই এবার মেগা নিলামে বাজিমাত করতে চাইছে কেকেআর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর