একটা মাস্ক যথেষ্ট নয়, এখন প্রয়োজন জোড়া মাস্কের! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই বছর গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।ভোল বদলে আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে এই মারণ ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলায় জোড়া মাস্ক পরার পরামর্শ অনেকদিন আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ রাজ্যে বেনজির তাণ্ডব কোভিডের, দৈনিক মৃত্যু রেকর্ড গড়েছে

এবার করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জরুরি জোড়া মাস্ক; জানাল কেন্দ্র। শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে শুধু মুখে মাস্ক পরাই যথেষ্ট নয়, প্রয়োজন জোড়া মাস্কের । নয়া বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র।

তথ্য ও প্রযুক্তি মন্ত্র রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জোড়া মাস্ক ব্যবহারের উপকারিতা তুলে ধরল। সেই সঙ্গে জানানো হয়েছে কীভাবে মাস্ক দুটি পরা উচিত ও কী করা উচিত নয়।

কী করবেন সেগুলি হল:-

প্রথমত, দুটি মাস্কের একটি হতে হবে সার্জিক্যাল মাস্ক এবং অন্যটি দুই কিংবা তিন স্তরের কাপড়ের মাস্ক।

দ্বিতীয়ত,মাস্ক দুটির নাকের জায়গাটি যেন টাইট থাকে। অর্থাৎ নোজ ক্লিপযুক্ত মাস্ক এক্ষেত্রে বেশি ভাল।

তৃতীয়ত, শ্বাস নিতে যাতে কোনও কষ্ট না হয়, তা নিশ্চিত করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর