রাজ্যে বেনজির তাণ্ডব কোভিডের, দৈনিক মৃত্যু রেকর্ড গড়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনার বেনজির তাণ্ডবকে কিছুতেই রাশে আনা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী হয়েছে। তার মধ্যে দৈনিক মৃত্যু রেকর্ড গড়েছে। একদিনেই প্রাণ হারিয়েছেন ১৩৪ জন।

আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে দ্রুত চাকরির দাবীতে মুখ্যমন্ত্রীকে গণ চিঠি এবং মেইল প্রেরণ চাকরীপ্রার্থীদের

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ৬৩৬ জন অ্যাকটিভ করোনা রোগী বাড়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জন।

তবে এসবের মাঝেও আশার আলো দেখাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ১৮,৬৭৫ জন।এদিকে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা।

সেখানে একদিনে ৪২জনের মৃত্যু, ৩ হাজার ৯৭১জন আক্রান্ত। কলকাতায় একদিনে ৩৪জনের মৃত্যু, ৩ হাজার ৯৪৮জন আক্রান্ত। কলকাতা, উত্তর ২৪ পরগণার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া জেলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর