স্বাস্থ্য দপ্তরে দ্রুত চাকরির দাবীতে মুখ্যমন্ত্রীকে গণ চিঠি এবং মেইল প্রেরণ চাকরীপ্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্য দপ্তরে দ্রুত চাকরির দাবীতে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে গণ চিঠি এবং মেইল পাঠালো চাকরীপ্রার্থীরা, আজ ১০ই মে সোমবার wbgdrb-২০১৭ wait listed চাকুরীপ্রার্থীরা এক অভিনব পন্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব কে জোরালো ও কাতর ও আন্তরিক আবেদন জানিয়েছে। সারা রাজ্য ব্যাপী সমস্ত জেলার চাকরি প্রার্থীরা “গণ চিঠি ও গণ ইমেইল “এর মাধ্যমে নতুন সরকারের কাছে দ্রুত সকল wbgdrb wait listed কর্মপ্রার্থীদের স্বাস্থ্যদপ্তরে নিয়োগের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় মমতার প্রশংসা হাই কোর্টের, খারিজ কেন্দ্রের সিট গঠনের আবেদন

এই প্রসঙ্গে  Wbgdrb wait listed চাকুরিপ্রার্থী সুব্রত দেবপ্রধান বলেন “পুরাতন সরকারের কাছে বিভিন্নভাবে আমাদের অসহায়তার বার্তা জানিয়ে এসেছি, যদিও সেসব অতীত। বিপুল সিটে জিতে পুনরায় নতুন সরকার গঠিত হয়েছে, আজ মন্ত্রিসভার শপথ, আজকের দিনে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব কে কাতর ও আন্তরিক আবেদন জানিয়েছি, গণ চিঠি ও মেইল এর মাধ্যমে। ”

সুব্রত দেবপ্রধান আরও বলেন আমাদের একটাই দাবি “আমাদের বেশিরভাগ স্বাস্থ্যদপ্তরে নিয়োগ হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার, তাছাড়া লক্ষ লক্ষ শূন্যপদ, মাননীয়া নিজে ৬০ হাজার গ্রুপ ডি নিয়োগের ঘোষণা করেছিলেন ২০১৬সালে, তাই দ্রুত স্বাস্থ্য দপ্তরে নিয়োগের তালিকা p@ar এর ওয়েবসাইটে প্রকাশ করা হোক।

Captureী

অন্য এক চাকরিপ্রার্থীর কথায়, আমরা যোগ্য তালিকায় আছি, যেখানে বর্তমান পরিস্থিতিতে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, স্বাস্থ্যদপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার, লক্ষ লক্ষ শুন্যপদ, আমাদের অবিলম্বে স্বাস্থ্যদপ্তরে সকল wait listed কর্মপ্রার্থীদের আপডেটেড ভেকেন্সিতে গ্রুপ ডি পদে দ্রুত নিয়োগ দিন।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী সংকট কাটাতে ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে ৬০ হাজার গ্রুপ-ডি নিয়মিত নিয়োগের জন্য West Bengal Group D Recuretment Board (WBGDRB) গঠিত হয়। প্রথম ধাপে ৬ হাজার নিয়োগের মধ্যে ৫৪০০ জন নিয়োগ হয় যাদের বেশিরভাগ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয় এবং কিছুজনকে ওয়েটিং তালিকায় রাখা হয়। তার পর থেকে আর নিয়োগ হয়নি শূন্য পদে। মমতার সরকার তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরই আজ মন্ত্রীদের শপথ গ্রহণের দিনেই চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে চিঠি দিয়ে নিজেদের দাবী জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর