ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় মমতার প্রশংসা হাই কোর্টের, খারিজ কেন্দ্রের সিট গঠনের আবেদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় মমতার প্রশংসা হাই কোর্টের, ২রা মে ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে চলছে ভোট-পরবর্তী হিংসা। দিকে দিকে আহত হচ্ছেন সকল দলের কর্মী সমর্থকেরা। গত কয়েকদিনে রাজ্য জুড়ে প্রান হারিয়েছেন ১৬ হন, আহত হয়েছেন আরও অনেকে।  ঘটনায় বিজেপি শিবির প্রথম থেকেই আঙুল তুলেছে ঘাসফুল শিবিরের দিকে।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলার্থে ঘোষণা মুখ্যসচিবের, রাজ্যে তৈরি হচ্ছে অক্সিজেন ম্যানেজমেন্ট সিস্টেম

অপর দিকে তৃণমূলের তরফ থেকে বারবার এই হিংসার জন্য ভো্ট চলাকালীন বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছে। ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, বারবার নেতাদেরও নির্দেশ দিয়েছেন বিনম্র ভাবে কাজ করতে। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা করেছেন। বারবার কড়া বার্তা দিয়েছেন হিংসা দমনের। হুঁশিয়ারি দিয়েছিলেন, আইনের কাছে সবাই সমান বলেও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের কয়েকঘন্টার মধ্যেই চিঠি পাঠিয়েছিলো কেন্দ্র, ২৪ ঘন্টা কাটার আগেই রাজের হিংসা খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় দল। ঘটনায় অবাক মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অক্সিজেনের ঘাটতি হলে কেন্দ্রের খবর পাওয়া যায়না, হিংসার খবরে এতো তাড়া। এসবের মাঝেই ভোট পরবর্তী হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে আদালতে জনস্বার্থে মামলা করেছিলেন অনিন্দ্যসুন্দর দাস নামে এক আইনজীবী। সঙ্গে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছিল একই বিষয়ে।

সেই মামলার শুনানি ছিলো আজ। শুনানিতে আদালতের তরফ থেকে জানানো হয়েছে,  গত ৭ এবং ৮ মে-র পর থেকে আর কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। রাজ্যের জবাবে সন্তুষ্ট হাই কোর্ট। আদালতের মতে, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েই ভোট-পরবর্তী হিংসা বন্ধে পদক্ষেপ করেছেন। উল্লেখ্য ওই মামলাগুলির শুনানি চলাকালীন কেন্দ্রের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আপিল জানানো হয়েছিল, ভোট পরবর্তী হিংসা নিয়ে যাতে একটি সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় আদালত।

সেই আবেদনই এ দিন খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত সাফ করেছে, রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন রাজ্য সরকারের হাতে তাই রাজ্য সরকারের কাছে দ্বিতীয় বার তলব করা হবে রিপোর্ট প্রয়োজনে।  তার সঙ্গেই কেন্দ্র এবং রাজ্য উভয়কে একত্রিত ভাবে পরিস্থিতির মোকাবিলার নির্দেশ দিয়েছে আদালত।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত