নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলার্থে ঘোষণা মুখ্যসচিবের, জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে এসেছেন, এই পরিস্থিতি কোভিড নিয়ন্ত্রণের জন্য, তার জন্য সমস্ত কাজ করবে মমতার সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বৈঠক করেছিলেন কোভিড পরিস্থিতি নিয়ে। আজ মন্ত্রিসভার শপথের পরেও বৈঠক করেছেন কোভিদ পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুনঃ বামেদের রেড ভলান্টিয়ার্সদের নিয়ে মন্তব্য রাজের, পাল্টা তোপ দেগে রেড অ্যালার্ট শ্রীলেখার


আজকের বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে আলোচনা হয়েছে কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে। বিনম্র ভাবে কাজ করে, নিজেদের সমস্ত কিছু দিয়ে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়েছেন তিনি। বার্তা দিয়েছেন এই পরিস্থিতিতে একযোগে কাজ করতে হবে করোনা নিয়ন্ত্রণে। জানিয়ে দিয়েছেন রেডি ৩০ হাজার বেড রাজ্যে, তার সঙ্গে আজ ফের ঘোষণা করেছেন বিনামূল্যে টিকা দেবেন সকল রাজ্য বাসীকে। ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় কোভিড বেডের পরিমাণ বৃদ্ধি করছে প্রশাসণ।
নবান্নে আলোচনার পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে করনা মোকাবিলার কারণে নতুন অক্সিজেন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হবে। প্রত্যেক মেডিক্যাল কলেজে বসবে অক্সিজেন প্লান্ট। বিভিন্ন ক্লাবে তৈরি হবে অক্সিজেন বুথ। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সাহায্যের জন্য সাংবাদিক বৈঠকে ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার পর বিভিন্ন শিল্প সংস্থা গুলির কোভিড মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যসচিব, সেই সঙ্গেই তিনি জানিয়েছেন,আরও ২১০ টি অক্সিজেন কনসেন্ট্রট এসেছে রাজ্যে।







