One Day Trip: ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, গন্তব্য হোক এই ঠিকানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আট থেকে আশি বেড়াতে যেতে কে না ভালোবাসেন! কিন্তু কখনও বাধ সাধে খরচ আবার অনেকেই কর্মব্যস্ততা কাটিয়ে ছুটি পান না। তবে ভ্রমণপ্রিয় বাঙালিকে আটকায়, কার ক্ষমতা? একদিনের ছুটি কাটাতে আজ খোঁজ রইল দারুণ এক ঠিকানার। সকালে বেরিয়ে রাতের মধ্যেই ফিরে আসতে পারেন।

আরও পড়ুন: SRK-Aryan Khan: আরিয়ান খানের পরিচালনায় এবার শাহরুখ খান, বাবা-ছেলের যুগলবন্দীতে মজল নেটপাড়া

ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, ঘুরে আসুন রায়চক

কলকাতার খুব কাছেই রয়েছে রায়চক। ডায়মণ্ড হারবারের ছোট একটি জনপদ এই রায়চক। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার। এখানকার অন্যতম পরিচিতি হল দুর্গের আদলে তৈরি পাঁচতারা হোটেল। বছরের প্রায় সবসময়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। সকাল সকাল পৌঁছে যেতে পারেন। হুগলী নদীর পাড়ে শান্ত নিরিবিলি পরিবেশ সারাদিন কাটিয়ে রাতের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, ঘুরে আসুন রায়চক
ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, ঘুরে আসুন রায়চক

ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, ঘুরে আসুন রায়চক

অ্যাডভেঞ্চার পছন্দ হলে লঞ্চ কিংবা জেটির মাধ্যমে হুগলী নদীর ওপারে পূর্ব মেদিনীপুরে চলে যেতে পারেন। নিকটবর্তী নূরপূরেও ঘুরে আসতে পারেন। রায়চকে দু-একদিনের জন্য থাকতেও পারবেন। এখানে একাধিক হোটেল রয়েছে। তবে অল্প খরচে রাত্রিবাসের জন্য হোটেল চাইলে ডায়মন্ড হারবারে চলে যেতে পারেন। ডায়মন্ড হারবার থেকে রায়চকের দূরত্ব মেরকেটে চল্লিশ মিনিট।

ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, ঘুরে আসুন রায়চক
ব্যস্ততার মাঝে মাত্র একদিনের ছুটি কাটিয়ে আসুন, ঘুরে আসুন রায়চক

কীভাবে যাবেন?

শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা কোনও গাড়ি ভাড়া করে রায়চক পৌঁছে যাওয়া যাবে। সড়কপথে গেলে কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে আমতলা পেরিয়ে বাঁদিক বরাবর সোজা যেতে হবে। বাসে যেতে চাইলে ধর্মতলা থেকে রায়চক যাওয়ার বাসে উঠে পড়ুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন