নজরবন্দি ব্যুরো: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। তাঁকে নিয়ে সব খবর জানতে চায় অনুরাগীরা। তাঁর ছেলে আরিয়ান খানও বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। এবার খান পরিবারের তরফে এল বড় চমক। আরিয়ান খানের পরিচালনায় কাজ করতে চলেছেন শাহরুখ খান। পরিচালনা করলেও আরিয়ান নিজেও এই প্রজেক্টে অভিনয় করেছেন বলে খবর।
আরও পড়ুন: Filmfare: প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, সেরার সেরা হবে কে? কোন ছবির মাথায় উঠবে শিরোপা?

নতুন প্রজেক্ট আসলে পোশাক তৈরির বিজ্ঞাপন যার পরিচালনায় রয়েছেন আরিয়ান। ভিডিওতে দেখা গিয়েছে, প্রজেক্ট নিয়ে আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ। কিছুতেই যেন মনের মত শট হচ্ছে না তাঁর। ঠিক যখন বিরক্ত হয়ে হাল ছেড়ে চলে যাচ্ছিলেন সেইসময়েই ফ্রেমে আসেন শাহরুখ। ছেলের চেষ্টাকে জিতিয়ে দিতে নিজেই হাতে তুলে নিলেন রঙ তুলি। ব্যাস, তৈরি হয়ে গেল ব্র্যান্ডের লোগো।

আরিয়ান খানের পরিচালনায় এবার শাহরুখ খান, ভাইরাল ভিডিও
আগামী ৩০ এপ্রিল এই পোশাক সংস্থা মুক্তি পেতে চলেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখ খান এবং আরিয়ান খান- বাবা-ছেলেকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। সোমবার অর্থাৎ গতকাল বিকেল থেকেই ভিডিও ভাইরাল হতে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

নিজেকে খুব একটা লাইমলাইটে কখনওই আনেননি শাহরুখ পুত্র। ২০২১ সালে মাদক মামলায় গ্রেফতার হন আরিয়ান। দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে তাঁকে। সেইসময়েও মুখ বন্ধ রেখেছিলেন শাহরুখ কিন্তু সবসময়েই ছেলের পাশে থেকেছেন। অবশেষে তাঁকে নির্দোষ জানিয়ে মামলা থেকে স্বস্তি দেয় আদালত।



