রণক্ষেত্র পুলওয়ামা, সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ এক সেনা, খতম ২ জঙ্গি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল পুলওয়ামা। জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক সেনা। গুরুতর আহত একজন নিরাপত্তারক্ষী। তবে পুলিশ সূত্রে খবর, লুকিয়ে থাকা দুই জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ পুলওয়ামায় অভিযান চালায় সিআরপিফ-এর ১৮৩ নং ব্যাটেলিয়ান, রাষ্ট্রীয় রাইফেল ইউনিট এবং জম্মু কাশ্মীর পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবারেও একই দিনে দু বার জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয় বাহিনীর। প্রথমে পুলওয়ামা, তারপর সংঘর্ষ ছড়ায় কুপওয়াড়াতে। ওইদিন পুলওয়ামায় এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করে সেনা। তবে কুপওয়াড়াতে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাঁর আগের দিন এনকাউন্টার হয় অনন্তনাগে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভেরিনাগ কাপরান অঞ্চলে এই অপারেশন চালায় ভারতীয় বাহিনী। গত সপ্তাহে শ্রীনগরে সেনার গুলিতে নিকেশ হয় এক জঙ্গি।

গত ২৬ জন শ্রীনরের অনন্তনাগ জেলার এনকাউন্টারে ওই জঙ্গির গুলিতে শহিদ হন এক সিআরপিএফ জওয়ান। বছর ছয়েকের এক শিশুর প্রাণ যায়। গত ৪ জুলাই জম্মু ও কাশ্মীরের কুলগামের আরা এলাকায় এক জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জুন মাসেই ৪৬ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর