On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৪৮ তম দিন (অধিবর্ষে ৩৪৯)। বছর শেষ হতে আরও ১৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day 14 December) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

জন্ম
১৯৬৭- ভারতীয় বাঙালি কবি, সমালোচক সন্দীপ গোস্বামী।
১৯৫৩- ভারতীয় টেনিস খেলোয়াড়, ক্রীড়া ভাষ্যকার ও অভিনেতা বিজয় অমৃতরাজ।
১৯৩৪- ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল
১৯২৪- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক রাজ কাপুর।
১৯১২- সঙ্গীতশিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস।

On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

মৃত্যু
২০১৮- বাংলাদেশী অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেন।
১৯৮৪- বাংলাদেশী যন্ত্রবাদক, সঙ্গীত পরিচালক, ও সুরকার ধীর আলী মিয়া।
১৯৭১- শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস. এম. এ. রাশীদুল হাসান।
১৯৭১- কবি, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা।
১৯৭১- ভাষাবিজ্ঞানী মুনীর চৌধুরী।
১৯৭০- বাঙালি কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, একনজরে আজকের দিন

On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৯- কিরিবাশ, নাউরু ও টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।
১৯৯৬- বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।
১৯৭১- মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
১৯১৮- ব্রিটেনের সাধারণ নির্বাচনে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
১৯০৩- আজকের দিনে বিমান আবিষ্কারকারী রাইট ভাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা চালান।
১৯০১- বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন।
১৬৫৬ – প্রথম কৃত্রিম মুক্তা তৈরি করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন