নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৩ ডিসেম্বর, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৪৭ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৪৮ তম দিন। বছর শেষ হতে আরও ১৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম (Birth)
১৯৮৯- আমেরিকান গায়িকা-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী টেলর সুইফট।
১৯৮৭- বাংলাদেশী সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
১৯৬৭- মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও প্রযোজক জেমি ফক্স।
১৯৩৪- কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।
১৯০৩- জনপ্রিয় বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
১৮৩৫- প্রখ্যাত ভারতীয় পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রশেখর সিংহ সাম।

মৃত্যু (Death)
২০২০- দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হুসাইন কাসেমী।
২০১১- বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবীর চৌধুরী।
১৯৯৩- ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়।
১৯৯২- ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।
১৯৮৬- বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন ও থিয়েটার কর্মী স্মিতা পাতিল।
১৯৩০- একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ ডিসেম্বর, কী কী ঘটনা উল্লেখযোগ্য আজকের দিনের

ঘটনাবলী (Incident)
২০০১- আজকের দিনে ২৯তম অলিম্পকস ক্রীড়া সংস্থার কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
১৯৯১- কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশন্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের ৩ দিনব্যাপী সংঘর্ষ শুরু হয় এতে ২ পুলিশসহ ২১ জন নিহত হন।
১৯৭১- মার্কিন প্রেসিডেন্ট নিকসন আর ফ্রান্সের প্রেসিডেন্ট পমপেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৩০- গ্রেফতার এগড়াতে ইংরেজ শাসন বিরোধি বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়োনেট খেয়ে আত্মহত্যা করেন।
১৮৭৯- মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়।



