দুষ্কৃতীদের ডাম্পার পিষে দিল কর্তব্যরত DSP কে! নৃশংস কাণ্ড হরিয়ানায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হরিয়ানায় বেআইনি খনির বিরুদ্ধে অভিযান চালানোর সময় খুন হয়ে গেলেন এক পুলিশ আধিকারিক। তাঁর ওপর দিয়ে ডাম্পার চালিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাউরু সুরেন্দর সিং নামে ডিএসপি পদমর্যাদারও ওই পুলিশ আধিকারিকের। ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ এলাকায়।

আরও পড়ুনঃ ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করুন, মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিকাশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ডিএসপি তাউরু সুরেন্দর সিংয়ের কাছে খবর এসেছিল, ওই এলাকায় বেআইনিভাবে খনন চলছে। এর আগে এমন বেআইনি খননের অভিযোগ বারবার জমা পড়েছিল তাঁর কাছে। এবার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে তিনি এক বন্দুকধারী রক্ষী এবং চালককে নিয়ে ঘটনাস্থলে যান।

15 12

পুলিশকে আটকাতে ট্রাক থেকে পাথরের বড় বড় চাঁই ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা। সেই বাধা টপকে ট্রাকের পিছু ধাওয়া করেছিল। এক সময় ট্রাকটিকে ওভারটেক করে সেটির একেবারে সামনে ডিএসপি গাড়িটি দাঁড় করান। ট্রাকে তখন দুই দুষ্কৃতী মিত্তার আর ইক্কার। একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল দুই দুষ্কৃতী।

16 12

পুলিশের হাতে ধরা পড়া যখন নিশ্চিত, ঠিক সেই সময়েই দুই দুষ্কৃতী পিস্তল উঁচিয়ে পুলিশকে শাসাতে থাকে। বলে সরে না দাঁড়ালে গাড়ি চালিয়ে দেব। কিন্তু ডিএসপি রাস্তা থেকে সরে দাঁড়াননি আর ঐ দুই দুষ্কৃতি গতি বাড়িয়ে দেয় ডাম্পারের। দ্রুত ছুটে আসা ওই ডাম্পার ডিএসপির দেহের ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ।

দুষ্কৃতীদের ডাম্পার পিষে দিল কর্তব্যরত DSP কে! নৃশংস কাণ্ড হরিয়ানায়

প্রাণ বাঁচাতে ওই অফিসারের বন্দুকধারী রক্ষী এবং গাড়িচালক রাস্তার ধারে ঝাঁপ দেন। ঘটনার পর সুরেন্দর সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুই দুষ্কৃতির মধ্যে এক জন কে গ্রেফতার করেছে পুলিশ। অন্য জনের খোঁজ চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর