Omicron Detection Kit: চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুবিধে, দেশী কিট OmiSure এ ধরা পড়বে ওমিক্রন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  হুঁড়মুড়িয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণের সংখ্যা, বাড়ছে তা নিয়ে চিন্তাও। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোভিড পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লেও তা ওমিক্রন কি না, বুঝতে সময় লাগছে বিশেষজ্ঞদের। কারণ তার জন্য যে জিনোম সিকোয়েন্সিং (genome sequencing) দরকার, তা সব জায়গায় হচ্ছে না। ওমিক্রন পরীক্ষার কিট ওমিসিওর আসছে বাজারে। মঙ্গলবার এমনই জানা গেল।

আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, নির্ধারিত দিনেই হবে ফিল্ম ফেস্টিভ্যাল

ওমিসিওর তৈরি করেছে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস (Tata Medical & Diagnostics) । এটির অনুমোদন দিয়েছে আইসিএমআর ( Indian Council of Medical Research )। গত ৩০ ডিসেম্বর অনুমোদনপত্র দেওয়া হয়েছে। এই কিট বাজারে এলে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভারতে ওমিক্রনের সূত্র ধরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তার ভয়াবহতা কমাতে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে বুস্টার ডোজ। কিন্তু সেই ডোজ ওমিক্রনকে কতটা আটকাতে পারবে? তা নিয়েও সন্দেহ রয়েছে নানা মহলে। যদিও বহু বিজ্ঞানীর দাবি বুস্টার নিলে ওমিক্রনও অনেকাংশে আটকানো যেতে পারে। তাঁদের দাবি, করোনার ভ্যাকসিন হিসেবে কাজ করবে এই অমিক্রন।

চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুবিধে, দেশী কিট OmiSure এ ধরা পড়বে ওমিক্রন

চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুবিধে, দেশী কিট OmiSure এ ধরা পড়বে ওমিক্রন
চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুবিধে, দেশী কিট OmiSure এ ধরা পড়বে ওমিক্রন

এমন অবস্থায় চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনার কোন রূপটি সংক্রমতি করছে, সেটিকে খুঁজে বার করা। কারণ অন্য রূপগুলির তুলনায় ওমিক্রন অনেক দ্রুত ছড়ায়। তাই আলাদা করে সেটিকে চিহ্নিত করতে পারলে আক্রান্তদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এবং করোনার এই রূপটিকেও প্রতিহত করা সহজ হবে। এরকম একটি অবস্থায় ওমিসিওর নিঃসন্দেহে চিকিৎসকদের এবং গোটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে লাভজনক হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত