Omicron : শক্তি বাড়াচ্ছে ওমিক্রন, মেয়রের অনুষ্ঠান থেকে সংক্রমিত এক অসুস্থ অনেকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত দু’বছর ধরে আমাদের রাজ্য, আমাদের দেশ তথা গোটা বিশ্বকে ভোগাচ্ছে করোনা। যা ইতিমধ্যেই মহামারী রূপ ধারণ করেছে গোটা বিশ্ব জুড়ে। আর এবার করোনার নতুন স্টেন ওমিক্রন। জানিয়ে ফের ব্যতিব্যস্ত গোটা পৃথিবী । আমাদের দেশেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়ে গিয়েছে। আর এই ওমিক্রন থেকে ছাড়া পায়নি আমাদের রাজ্যও।

আরও পড়ুনঃ Narendra Modi : করোনা কাঁটার জের, আরব সফর বাতিল প্রধানমন্ত্রীর

গত মঙ্গলবারই শহরে হয়েছিল মেয়রের শপথ গ্রহন অনুষ্ঠান। সেখানেই সেদিন অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে হাজির ছিলেন কলকাতার ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। সেখানেই ঘটে যায় বিপত্তি, সময় এগোনোর সঙ্গে সঙ্গেই রীতিমতো অসুস্থ হতে শুরু করেন তিনি। যারফলে তরিঘড়ি চিকিৎসকদের পরামর্শে কোভিড টেস্ট করেন তিনি।

এরপর রিপোর্ট আসতেই জানা যায় তাঁর সংক্রমণের কথা। তবে এখানেই শেষ নয় জানা গিয়েছে সেই তালিকায় রয়েছেন খোদ ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত এক ব্যক্তি। জানা গিয়েছে, গতকালের সেই শপথ গ্রহন অনুষ্ঠানে একাধিক বিষয়ের দায়িত্ব ন্যস্ত ছিল সেই অপারেটরের উপর। কিন্তু আজ করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে তাঁর।

শক্তি বাড়াচ্ছে ওমিক্রন, মেয়রের অনুষ্ঠান থেকে ছড়াল সংক্রমণ 

Calcutta mayor Firhad Hakim a call away once a week - Telegraph India
শক্তি বাড়াচ্ছে ওমিক্রন, মেয়রের অনুষ্ঠান থেকে সংক্রমিত এক অসুস্থ অনেকে

আরও একটি পরিসংখ্যান বলছে, গতকাল পুনঃ মনোনীত মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকা প্রায় ৪০ শতাংশ মানুষই নাকি বর্তমানে করোনা আক্রান্ত। সেইসঙ্গে  উত্তর কলকাতার এক বোরো চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকজনের নাকি কোভিড রিপোর্ট পজিটিভি এসেছে বলেও মনে করা হচ্ছে। যা দেখে রীতিমতো কপালে ভাজ পড়েছে চিকিৎসকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর