Omicron Community Spreading: ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাবি INSACOG-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দেশে হু হু করে বেড়ে চলা ওমিক্রন এখন পৌঁছে গিয়েছে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৩৩,০০০ যা গতকালের সংক্রমণের তুলনায় সামান্য কম। তৃতীয় ঢেউয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট। বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ১০ হাজার পার করেছে। দেশের ২৯ রাজ্যে থাবা বসিয়েছে ওমিক্রন। দেশ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে জানিয়ে দিল ইন্ডিয়ান সার্স-কোভিড-২ জেনোমিক কনসর্টিয়াম (INSACOG), যা একটি বুলেটিন থেকে একথা জানা যায়।

আরও পড়ুনঃ RRC Railway Recruitment 2022: ভারতীয় রেলওয়েতে একাধিক খালি পদ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি

কিছু কিছু মেট্রো শহরে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ প্রকট হয়েছে। শহরগুলিতে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণ। ইন্ডিয়ান সার্স-কোভিড-২ জেনোমিক কনসর্টিয়াম (INSACOG) জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায়, ওমিক্রনের সংক্রামক সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ লিনিয়েজ (BA.2 lineage) পাওয়া গিয়েছে।

ইন্ডিয়ান সার্স-কোভিড-২ জেনোমিক কনসর্টিয়াম সারা দেশে করোনাভাইরাসের বিভিন্ন ভ্য়ারিয়েন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। করোনা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ে এবং বিকশিত হয় এর ফলে জনগণের স্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে তা বুঝতে সাহায্য করে। রবিবার প্রকাশিত ১০ জানুয়ারির বুলেটিনে বলেছে, যদিও বেশিরভাগ ওমিক্রন কেস এখনও পর্যন্ত উপসর্গবিহীন বা হালকা, তবুও হাসপাতালে ভর্তি এবং আইসিইউ কেস বর্তমান ঢেউয়ে আবার বেড়েছে। এবং করোনায় জীবনের ঝুঁকি অপরিবর্তিতই আছে।

ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাবি INSACOG-এর
ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাবি INSACOG-এর

এই বুলেটিনে বলা হয়েছে, ‘ওমিক্রন এখন ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে। একাধিক মেট্রোতে প্রভাবশালীও হয়ে উঠেছে, যেখানে নতুন কেস দ্রুতগতিতে বেড়ে চলেছে৷ ভারতে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ লিনিয়েজ একটি উল্লেখযোগ্য সংখ্যায় পাওয়া গিয়েছে এবং এই ভ্যারিয়েন্টের এস জিন ড্রপআউটের উপর ভিত্তি করে যে পরীক্ষা হয় তাতে ‘ফলস নেগেটিভ’ ফল আসার সম্ভাবনা বেশি।’

INSACOG বলেছে, ‘সম্প্রতি খোঁজ পাওয়া বি.১.৬৪০.২(B.1.640.2) সাব-ভ্যারিয়েন্টের উপর নজর রাখা হচ্ছে। দ্রুত সংক্রমণের কোনও প্রমাণ নেই। তবে এটি বর্তমানে উদ্বেগের বিষয় নয়। এখনও পর্যন্ত, ভারতে এর কোনও কেস শনাক্ত হয়নি।’ INSACOG গত ৩ জানুয়ারির বুলেটিনও রবিবার প্রকাশ করেছে। ৩ জানুয়ারির বুলেটিনে INSACOG জানিয়েছে, ওমিক্রনের এই গোষ্ঠা সংক্রমণ দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরে বেশি প্রকট যেখানে নতুন সংক্রমণের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়ছে।

INSACOG আরও জানিয়েছে, ‘ভারতে ওমিক্রনের সংক্রমণ এখন অভ্যন্তরীণ কারণে ছড়িয়ে পড়বে। এর জন্য বিদেশ থেকে আগত যাত্রীরা দায়ী হবেন না। ক্রমশ পরিবর্তনশীল পরিস্থিতিতে জিনোম সিকোয়ন্সিংয়ের কৌশলের নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে INSACOG। INSACOG-এর একটি সংশোধিত নমুনা এবং সিকোয়েন্সিং কৌশল তৈরি করা হচ্ছে।’

ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাবি INSACOG-এর

ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাবি INSACOG-এর
ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন, দাবি INSACOG-এর

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠান জানিয়েছে, SARSCoV-2 এর বিভিন্ন মিউটেশনের বিরুদ্ধে ঢাল দুটোই। এক যথাযথ করোনাবিধি মেনে চলা এবং টিকাকরণ। উল্লেখ্য়, INSACOG-এর তরফে ১,৫০,৭১০ গুলি নমুনা সিকোয়েন্সিং করা হয়েছে এবং ১,২৭,৬৯৭ টি নুমনা বিশ্লেষণ করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত