মাথায় হাত মধ্যবিত্তের, গত পাঁচদিন বাড়ল তেলের দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত পাঁচদিনে এই নিয়ে চারবার ৮০ পয়সা করে বাড়ল। পাঁচ রাজ্যে নির্বাচনের আবহে গত সাড়ে চার মাস একই জায়গায় ছিল জ্বালানি তেলের দাম। সেসব মিটতেই ২২ মার্চ দাম বাড়া শুরু করে। পাঁচদিনে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল মোট ৩.২০ টাকা। ২০১৭ সালের পর দৈনিক বৃদ্ধিতে এটাই সর্বাধিক।

আরও পড়ুনঃ বগটুই ঘটনার আবহে মালদহে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু এক শিশুর

স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। কলকাতায় পেট্রলের দাম টপকে গেল ১০৮ টাকার গণ্ডি। আজ শহরে এক লিটার পেট্রল মিলছে ১০৮.০১ টাকায়। ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ৯৩.০১ টাকা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। ১১৩.৩৫ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল।

এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.৫৫ টাকা। বাণিজ্যনগরীতে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ ও ৮৫ পয়সা বৃদ্ধিতেই এই ফল। রাজধানী দিল্লিতে এবার পেট্রোলের দাম হয়ে দাঁড়াল ৯৮.৬১ টাকা প্রতি লিটার যা ছিল ৯৭.৮১ টাকা। ডিজেলের দাম ৮৯.০৭ টাকা প্রতি লিটার থেকে হল ৮৯.৮৭ টাকা।

মাথায় হাত মধ্যবিত্তের, গত পাঁচদিন বাড়ল তেলের দাম

যুদ্ধের জন‌্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে অনেকটা বেড়েছে, তা নিয়ে সংশয় নেই। তবে ভারতীয় তেল সংস্থাগুলি রাশিয়া থেকে ২৭ শতাংশ কম দামে তেল কেনার সুযোগও পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির দাম কমবে তখন কেন্দ্র সাধারণত দাম কমায় না। ফলে একবার দাম বেড়ে যাওয়া মানে যে আগামী দিনেও ক্রেতাদের ক্রমাগত বর্ধিত দামই দিতে হতে পারে। সেই সংশয়ই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত