নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করলো তেল সংস্থা গুলি, বাড়ছে না রান্নার গ্যাসের দাম। অক্টোবর মাসে রান্নার গ্যাসের দামের কোন বদল হয়নি। এর পর নভেম্বর মাসের এলপিজির দামের কোন পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি তেল সংস্থা গুলি। চলতি সময়ে বাজারে কাচা সব্জির দাম আকাশ ছোঁয়া।
আরও পড়ুনঃ বিনামূল্যে রেশনের সময়সীমা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের।
ফলে তেল সংস্থা গুলির এই সিদ্ধান্তে কিছু স্বতিতে আমজনতা। চলতি বছরের মে মাসে, ১৬২.৫০ টাকা কমা হয়েছিল সিলিন্ডারের দাম। তাঁর পর গত গত জুন মাসে রাজধানী দিল্লিতে, ১৪.২ কিলো গ্যাস সিলিন্ডারের ভর্তুকিহিন দাম ১১.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। জুলাই মাসে ১৪ কিলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৪ টাকা।
চলতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করলো তেল সংস্থা গুলি, তেল সংস্থা IOC-এর তথ্য অনুযায়ী, রাজধানীতে গত মাসের দামেই এই মাসেও পাওয়া যাবে রান্নার গ্যাস। পুর্বের স্থির করা মুল্য হিসেবে দিল্লীতে ১৪.২ কিলোর রান্নার গ্যাসের ভর্তুকিহীন দাম ৫৯৪ টাকা, মুম্বাইয়েও ৫৯৪ টাকা, চেন্নাই-তে ৬১০ টাকা এবং কলকাতা ৬২০ টাকা। বারানো হয়েছে কর্মাশিয়াল গ্যাসের দাম। নভেম্বরে ১৯ কিলো কর্মাশিয়াল গ্যাসের দাম ৭৮ টাকা বৃধি করা হয়েছে। দাম দাড়িয়েছে ১৯৫৪ টাকা।
মুম্বাই ৭৬ টাকা দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৮৯ টাকা। কলকাতাতে ৭৬ টাকা দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১২৯৬ টাকা। এবং দিল্লিতে ১২৮১ টাকা। এর সাথেই অন্য দিকে বদল আনা হয়েছে এলপিজি গ্যাস ডেলিভারির ও বুকিং পদ্ধতি। বুকিংয়ের সময়ে গ্রাহকদের ফোন নম্বরে যাবে ওটিপি। ডেলিভারির সময় সেই ওটিপি দিতে হবে ডেলিভারি বয়-কে। কোড মিললেই তবেই পাওয়া যাবে সিলিন্ডার।



