বিনামূল্যে রেশনের সময়সীমা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরো : বিনামূল্যে রেশনের সময়সীমা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের।দীর্ঘ সাত মাস অতিবাহিত। এখনও কাটেনি করোনা আবহ। লকডাউনের শুরুতেই সাধারণ মানুষের কথা ভেবে এই অবস্থায় দেশবাসীর পাশে দাঁড়াতেই কেন্দ্রীয় খাদ্যপ্রকল্প, ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা’ চালু করা হয়। আর তাতেই এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্টনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

আরও পড়ুনঃ বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে কল্যাণীতে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির

প্রথমের দিকে লকডাউন শুরু হতে তিনমাস বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা কেন্দ্রের তরফে করা হলেও, তারপরই পরিস্থিতি বুঝতে পেরে তা আরও বাড়িয়ে দেওয়া হয়। তবে এখনও কাটেনি করোনা সংকট।

বিনামূল্যে রেশনের সময়সীমা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের। করোনার আবহ না কাটায়, এই পরিষেবার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, দমদমের সাংসদ সৌগত রায়। তিনি রবিবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস্ অ্যাসোসিয়েশনের আবেদনকে সমর্থন জানিয়ে, আরও চার মাস বিনামূল্যে রেশন চালু রাখার আবেদন জানালেন।

একসময় এই রেশন নিয়েই সংঘাতে জড়িয়েছিলো কেন্দ্র-রাজ্য। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছিলো বারে বারে। তবে এবার সেই সংঘাতকে দূরে সরিয়ে রেখেই আরও চারমাস বিনামূল্যে রেশন চলু রাখার আবেদন করলেন, সৌগত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন