নজরবন্দি ব্যুরোঃ বিরাট বিপদের মুখে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী। পুলিশের গুলিতে গুরুতর জখম স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। রবিবার ঝাড়সুগদা জেলার গান্ধীচকের কাছে একজন সাব ইন্সপেক্টরের গুলিতে আহত হন তিনি। জানা গেছে, বুকে গুলি লেগেছে তাঁর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু একেবারে বিপদ্মুক্ত নন তিনি। সেকারণে এয়ারলিফট করে সম্বলপুর থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ Kuntal Ghosh: কুন্তলের স্বাস্থ্য পরীক্ষার নিয়মে কেন বদল? উঠছে প্রশ্ন


LIVE: Odisha minister Naba Das shot at, injured
Read @ANI | https://t.co/DDlNqiUHr1#Odisha #NabaDas #HealthMinister pic.twitter.com/SlX4r6J0sf
— ANI Digital (@ani_digital) January 29, 2023
পুলিশ সূত্রে খবর, এএসআই গোপাল দাসে গুলিতে আহত হন তিনি। দ্রুত মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয় হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, মন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁর বুকে গুলি মারা হয়। তবে কী কারণে হামলা? তা এখনও স্পষ্ট নয়। তবে যেভাবে কাছ থেকে গুলি মারা হয়েছে, তাতে স্পষ্ট হামলা পূর্ব পরিকল্পিত।

একইসঙ্গে নবকুমার দাসের ওপর এই হামলার পর থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় ধর্নায় বসেছেন বিজেডি কর্মীরা। আগামী বছরের নির্বাচনের আগে কেন স্বাস্থ্যমন্ত্রীর ওপর হামলা? প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের গুলিতে গুরুতর জখম স্বাস্থ্যমন্ত্রী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিজু জনতা দলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি কী কারণে ঘটেছে সেটা নিয়ে মন্তব্য করতে নারাজ। কিন্তু এই হামলার কারণে চমকে গিয়েছে বিজেডি নেতারা। ঘটনার নিন্দে জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে আহত স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসে দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





