মা হয়েছেন নুসরত, Yash এর সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন Yashaan

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভরা বিতর্কের মাঝে জন্ম দিয়েছেন সন্তানকে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ থেকে সন্তানের জন্ম দান, বিতর্ক আর জলঘোলা যেনো দিনে দিনে বেড়েই চলেছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে। শুরু থেকেই সেসবে কর্ণপাত করেননি তিনি। লক্ষ্য ছিল সুস্থ ভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখানো। করেছেন তাইই।

আরও পড়ুনঃ রাজনীতিতে সনু সুদ? জোর জল্পনা দিল্লিতে

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া, যশের সঙ্গে প্রেমের গুঞ্জন, সন্তানের পিতা কে তাই নিয়ে ট্রোলিং থেকে কুৎসা, সব কিছুর মাঝে সাংসদ, অভিনেত্রী সকল রূপের বাইরে গিয়ে একজন মা হিসেবে আগলে রেখেছিলেন তাঁর সন্তানকে। প্রয়োজনের বাইরে উত্তর দেননি কটাক্ষের। নিজের মতো করে কাটিয়েছেন গত কয়েকমাস। পাশে ছিলেন নিজের ব্যক্তিগত গণ্ডির বন্ধু বান্ধবরা।

গতকাল পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেখানেও হাজার বিতর্ক। হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতা যশ কে, প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি সন্তানের পিতা তিনি…? কাল থেকে নুসরাত এবং তাঁর সদ্যজাত সন্তানকে নিয়ে একপ্রকার বিভাজন ঘটে গিয়েছে।

15 1

একপক্ষ ক্রমাগত ট্রোল করে গিয়েছে, সন্তানের পিতার নাম কী, ইত্যাদি নিয়ে এক পক্ষ কুর্নিশ জানিয়েছে সিঙ্গেল মাদার নুসরতকে। বাবার পরিচয় সমাজকে না জানিয়ে বহু কটাক্ষ সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছেন যে মা, তিনি নিজের পরিচয়েই বড়ো করতে চান সদ্যোজাতকে।

14 3

মা হয়েছেন নুসরত, Yash এর সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন Yashaan

16 2

সূত্রের খবর নতুন অতিথির নাম রাখা হয়েছে yashaan, এর মধ্যেও অনেকেই yash এর নামের আদ্যক্ষরের উপস্থিত খুঁজে পাওয়া য় ফের শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই দাবি জানাচ্ছেন পুত্রের পিতৃ পরিচয় এবং ছবি সামনে আনার জন্য। তবে আগের মতই সেসব নিয়ে উত্তর দিতে রাজি নন নায়িকা। যেভাবে শত কটাক্ষ আগলে জন্ম দিয়েছেন সন্তানকে, সেভাবেই এখনো নিজের পরিচয়েই তাকে বড়ো করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী-সাংসদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন