এবার সপ্তাহের শেষ দুদিনও বাড়ছে মেট্রোর সংখ্যা, পরিবর্তন হচ্ছে সময়েরও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে প্রথমে মেট্রো রেল বন্ধ ছিল। তারপর সংক্রমনের সংখ্যা আয়ত্তের মধ্যে আসতেই শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু এখনো পর্যন্ত কলকাতা মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি। উঠে গিয়েছে টোকন টিকিটের ব্যবস্থা মেট্রো সংখ্যাও আগের তুলনায় কমেছে অনেকটাই। এখন মেট্রোতে যেতে গেলে মানতে হচ্ছে বেশ কয়েকটি নিয়ম।

আরও পড়ুনঃ জনসাধারণের অনুষ্ঠানে গিয়েছিলেন তবে যুক্ত হননি, চিটফান্ড কান্ডে মন্তব্য মানসের!

কিন্তু সামনেই দুর্গাপুজো তাই ধীরে ধীরে বাড়ছে মেট্রোর যাত্রীর সংখ্যা। আর সে কথা মাথায় রেখে একবার ফের সপ্তাহান্তে বাড়ছে মেট্রোর সংখ্যা। আগামী ২৫ শে সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকেই কলকাতা মেট্রো (Kolkata Metro) সংখ্যা বাড়ানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের খবর অনুযায়ী আগামী শনিবার থেকে ১৭৮ টি মেট্রোর বদলে চলবে ২১৪ টি মেট্রো।

এবার সপ্তাহের শেষ দুদিনও বাড়ছে মেট্রোর সংখ্যা, পরিবর্তন হচ্ছে সময়েরও

আর রবিবার ১১৬ টির পরিবর্তে মেট্রো চলবে ১২০ টি। সপ্তাহের শেষ দুই দিন মেট্রো ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। এবার থেকে সকালে সাড়ে ৭ টায় দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো দমদম স্টেশন থেকে ছাড়বে। কবি সুভাষ (Kobi Subhash) থেকে দক্ষিণেশ্বরগামী (Dakshineswara) প্রথম মেট্রো মিলবে সকাল সাড়ে ৭ টায়। আগে যা ছিল সকাল ৮ টায়।দিনের ব্যস্ত সময়ে অর্থাত্‍ সকাল ৯ টা থেকে ১১টা বেজে ২০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।

এবার সপ্তাহের শেষ দুদিনও বাড়ছে মেট্রোর সংখ্যা, পরিবর্তন হচ্ছে সময়েরও
এবার সপ্তাহের শেষ দুদিনও বাড়ছে মেট্রোর সংখ্যা

সন্ধেরও একটা নির্দিষ্ট সময়ে আপ ও ডাউন লাইনে ৭ মিনিট অন্তর পাবেন মেট্রো। তবে কেবল মাত্র জরুরি পরিষেবায় যুক্তদের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবারও বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মেট্রো। তবে পরিবর্তন হয়নি শুরু ও শেষ মেট্রোর সময়।

এবার সপ্তাহের শেষ দুদিনও বাড়ছে মেট্রোর সংখ্যা

অর্থাত্‍ দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রোটি মিলবে সকাল ১০ টায়। শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা বেজে ১৮ মিনিটে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯.৩০ মিনিটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন