দেশে কমলো করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : দেশে কমলো করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশে এক দিনে  নতুন সংক্রমণ এবং নতুন করে মৃত্যু, দুটি সংখ্যাই অনেকটা কমল।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭০ হাজার ৫৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এ যাবত্‍ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৬ হাজারের বেশি। গত কয়েকদিনের তুলনায় সংক্রমণে মৃতের সংখ্যা কমেছে।

আরও পড়ুনঃ IIT গবেষণায় চাঞ্চল্যকর তথ্য! ভারতে করোনা ছড়িয়েছে ব্রিটেন ও দুবাই থেকে আসা যাত্রীদের কারণেই!

কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। সব মিলিয়ে এখনও অবধি দেশে ৫১ লাখের বেশি সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সেরে ওঠাদের সংখ্যা আক্রান্তদের থেকেও বেশি, প্রায় ৮৫ হাজারের কাছাকাছি।গত ২৪ ঘণটায় দেশে সর্বাধিক সুস্থ হওয়া রাজ্যগুলির মধ্যে অন্যতম মহারাষ্ট্র।

ওই রাজ্যে ১৩,৫৬৫ জন সুস্থ হয়েছেন একদিনে। আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে এখনও সক্রিয় করোনা রোগী রয়েছেন ২,৭৩,৬৪৬ জন। এখনও পর্যন্ত ওই রাজ্যে করোনার বলি ৩৫,৫৭১ জন। কর্ণাটকেও সাড়ে ৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন একদিনে।

দেশে কমলো করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও প্রায় ৭ হাজার আক্রান্ত হয়েছেন।দেশে মৃত্যু হার ১.৫৭ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৮৩.০১ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৪২ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৭ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৪১টি নমুনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর