নজরবন্দি ব্যুরোঃ শীত কে বিদায় জানিয়ে রাজ্যজুড়ে নিজের প্রথম ইনিংস শুরু করেছে গ্রীষ্ম। যতই দিন এগোচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। তবে গরমকাল মানেই আইসক্রিম সহ বিভিন্ন ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কের দিকে নজর থাকে সকলের। তবে সেইসব ছাড়াও সকলের পছন্দের তালিকায় সহজেই স্থান করে নিয়েছে কুলফি। ক্রিমি-মালাই হোক কিংবা ম্যাঙ্গো। হাতে পেলেই যেন স্বর্গলাভ। তাই চোখের সামনে পরলেই স্বাদে ডুবে যেতে চায় মন। তবে আর বাইরে নয় এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মালাই কুলফি।
আরও পড়ুনঃ Russia-Ukraine War: ইউক্রেনকে গুঁড়িয়ে দেব, চরম হুঁশিয়ারি পুতিনের


তবে কোথা থেকে আসল কুলফি? ইতিহাস বলছে, সেই মুঘল আমলেই নাকি উদ্ভব হয়েছিল এই সুস্বাদু খাবারের। যার অর্থ হল কোনও আচ্ছাদিত কাপ। যা সাধারন আইসক্রিমের থেকে যথেষ্ট পরিমানে ঘন ও ক্রিমি হয়ে থাকে। জানা গিয়েছে, সেইসময় নাকি কনডেন্সড মিল্কের পাশাপাশি জাফরান ও পেস্তার মিশ্রনে তৈরি করা হত এটি। কিন্তু এবার আর কিনে নয়, এবার নিজের হাতেই বানিয়ে ফেলুন মালাই কুলফি।
কী কী লাগবে এটি বানাতে? প্রথমে ১.২৫ লিটার কিংবা পরিমান মতো ৫/৬ কাপ দুধ নিতে হবে। এরপরে ৭০ গ্রাম চিনি নিতে হবে। (প্রয়োজন মতো) তারপরে ইচ্ছেমতো ১/২ চামচ এলাচ গুঁড়া নেওয়া যেতে পারে। সেইসঙ্গে পরিমান মতো পিস্তা আনতে হবে।
কীভাবে তৈরি করবেন এটি? প্রথমে সম্পূর্ণ দুধটি ওভেনে কে গরম করতে হবে। যতক্ষণনা সেটি এক-তৃতীয়াংশ না এসে পৌঁছয়। এরপর সেটির সঙ্গে চিনি মেশাতে হবে। এবার কিছু সময় পর এটিকে ওভেন থেকে সরিয়ে মসৃণ করার জন্য কিছুটা পিষে নিতে হবে। তারপর সেটির সঙ্গে কিছুটা এলাচ গুঁড়ো ও পেস্তা মেশাতে হবে।


এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মালাই কুলফি, দেখুন একনজরে

কিছু সময় পরে কুলফির ছাঁচের ভিতরে এই সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। কিছুটা জমাট বেঁধে গেলে তারমধ্যে প্রয়োজন মতো আইসক্রিমের কাঁঠি রাখতে হবে। তারপরে জমাট বেঁধে গেলেই তৈরি আপনার কুলফি।







