নজরবন্দি ব্যুরোঃ ২ বছর আগের একটি ধর্ষণ মামলায় জেরা করার জন্য রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় সম্পাদক শিবপ্রকাশকে নোটিস পাঠাল বেহালা থানার পুলিশ। দলেরই এক মহিলা কর্মী ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ বিভিন্ন ধাপে খুলতে পারে স্কুল কলেজ শিক্ষা প্রতিস্থান,কবে থেকে? জানুন


২০১৮ সালের এই মামলায় আগে বঙ্গ বিজেপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। বছর দুয়েক আগে বেহালা থানায় তত্কালীন এক বিজেপি নেত্রী অভিযোগ করেন, সুযোগ পাইয়ে দেওয়ার নামে তাঁকে ধর্ষণ করেছেন তত্কালীন বিজেপি নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়।
এরপর একটা সময়ে অমলেন্দু চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে বিজেপি। ওই মহিলা নেত্রী অমলেন্দু চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাঁর অভিযোগে শিবপ্রকাশের নাম উল্লেখ করেছিলেন। তিনি অমলেন্দু চট্টোপাধ্যায়ের নামে অভিযোগ শিবপ্রকাশের কাছে করেছিলেন বলে দাবি করেছিলেন। যার জেরেই এই মামলায় শিবপ্রকাশের নাম জড়িয়ে যায়। গত ৭ আগস্ট বেহালা থানা নোটিস জারি করে সাত দিনের মধ্যে শিবপ্রকাশকে হাজির হতে বলেছে।
আইপিসির ৩৭৬, ৪১৭, ৪০৬, ৩১৩ ধারায় মামলা চলছে। ২০১৮ সালের আগস্ট মাসে অভিযোগটি প্রথম দায়ের হয়েছিল। তদন্তের পর প্রথম চার্জশিট পেশও হয়।কিন্তু এবার আবার নতুন করে এই মামলায় নোটিস জারি কররা ফলে বেশ অস্বস্তিতে রাজ্য বিজেপি।









