বিভিন্ন ধাপে খুলতে পারে স্কুল কলেজ শিক্ষা প্রতিস্থান,কবে থেকে? জানুন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে সেই মার্চ থেকে দেশের সব স্কুল, কলেজ বন্ধ। পিছিয়ে গিয়েছে অনেক পরীক্ষা, দেরি করে প্রকাশিত হয়েছে অনেক পরীক্ষার রেজাল্ট। কিন্তু আর কত দিন? কত দিন বন্ধ থাকবে এই ভাবে দেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান? তাই এই বিষয় নিয়ে এবার ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীরা ফের করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যে!

তবে সব এক সাথে খোলা হবে না ধাপে ধাপে খোলা হতে পারে। আগামী সেপ্টেম্বার থেকে ১৪ নভেম্বরের মধ্যে খোলা হতে পারে সব শিক্ষা প্রতিষ্ঠান,এমনটাই খবর সুত্র মারফত। আর এই নিয়ে সরকার গাইড লাইনে তৈরি করেছে। করোনা ম্যানেজমেন্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে যে মন্ত্রিগোষ্ঠী তৈরি হয়েছে, তার সচিবরা স্কুল-কলেজ খোলার বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

এখন দেশে তৃতীয় পর্যায়ের আনলক চলছে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে চতুর্থ পর্যায়ের আনলক শুরু হবে। তখন থেকেই হয়তো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে পারে।তবে এই ব্যাপারে চুরান্ত সিদ্ধান্তও নেবে রাজ্য সরকার গুলি। কিন্তু স্কুল খুললে কিভাবে ক্লাস শুরু হবে? কি কি নিয়ম মানতে হবে সেসব ব্যাপারে গাইড লাইন বেঁধে দেবে দেশের সরকার।

যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ‘স্কুল, কলেজ এখন বন্ধ থাকবে। ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজগুলি খোলার কোনও প্রশ্নই নেই। পরিস্থিতির উন্নতি হলে ৩১ অগাস্টের মধ্যে ফের বসব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর