ED: পুর দফতরকে ইডির নোটিশ, জাল বিস্তার করছে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। এই তদন্তে নেমে এজেন্সি পুরসভায় নিয়োগ দুর্নীতির গন্ধ পেয়েছে। পুর নিয়োগ দুর্নীতির বিষয়ে তদন্তের জন্যে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) কোমড় বেঁধে আসরে নেমে পড়েছে।

আরও পড়ুন:ED-র তলবে সিজিও কমপ্লেক্সে এলেন কালীঘাটের কাকু! বিপদ বাড়ছে সুজয়কৃষ্ণের?

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া কী ছিল, কিভাবে প্রার্থী বাছাই করা হয়েছে, কত জনের প্যানেল তৈরি হয়েছিল এই সব তথ্যই জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ইডি রাজ্যের পুর দফতর এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে নোটিশ পাঠিয়েছে।

পুর দফতরকে ইডির নোটিশ, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া কী ছিল
পুর দফতরকে ইডির নোটিশ, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া কী ছিল

এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতারির এই সূত্র ধরেই এজেন্সির জালে উঠে আসে শান্তনু বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা সংস্থার জিঞ্জাসাবাদের মুখে পড়ে শান্তনু অয়ন শীলের নাম সামনে আনে। বর্তমানে এই অয়ন শীলও ইডির হাতে রয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে এজেন্সির কাছে পরিস্কার হয়েছে যে, রাজ্যের পুর নিয়োগ দুর্নীতিতেও হাত পাকিয়েছিলেন ধৃত অয়ন শীল।পুর দফতরকে ইডির নোটিশ, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া কী ছিল

 

ধৃত অয়ন শীলের তথ্যের ওপর ভিত্তি করেই ইডি এখন পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠেপড়ে লেগেছে। বাম জমানায় ক্যাডারদের চাকরি দেওয়া একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূল জমানাতে পুর নিয়োগ প্রশ্নে বিতর্কের শেষ নেই।

পুর দফতরকে ইডির নোটিশ, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া কী ছিল

পুর দফতরকে ইডির নোটিশ, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া কী ছিল

বাম জমানাতে যেভাবে বেছে বেছে শুধুমাত্র বাম ক্যাডারদের চাকরি দেওয়া হয়েছিল তাতে করে চারিদিকে নান কথা উঠেছে , যা আজও অব্যাহত। আর এখন অভিযোগ উঠেছে দুর্নীতির। গত ১০ বছরে কলকাতা পুরনিগম সহ রাজ্যের শতাধিক পুরসভা গুলোতে নিয়োগ দুর্নিতির প্রশ্নে কানাঘুষো চলছে। এমন আবহে ইডির নোটিশ ইঙ্গিতবহ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর