বিনা যুদ্ধে পঞ্জশির দখল নয়, তুমুল লড়াই মাসুদ-বাহিনীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনা যুদ্ধে পঞ্জশির দখল নয়, তুমুল লড়াই মাসুদ-বাহিনীর। গোটা আফগানিস্থান দখল করে নিলেও এখনো অবধি তালিবান দখল করতে পারে নি হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত পঞ্জশিরে। ইসলামিক শক্তির সাথে জান কবুল লড়াই করছে আহমেদ মাসুদের বাহিনী। তাঁরা পণ নিয়েছে পঞ্জশিরে তাঁরা কোন মতেই প্রবেশ করতে দেবে না।

আরও পড়ুনঃ তালিবানদের সঙ্গে যুক্ত হওয়ার ধুম বাংলাদেশীদের ! সীমান্তে বাড়ানো হল নিরাপত্তা

আত্মসমর্পণ না করলে বড়োসরো আক্রমন করবে তালিবান, তা আগেই বলা হয়েছিল। সেই মতই তাঁদের শতাধিক যোদ্ধাকে পাঠানো হয়েছে পঞ্জশিরে। পঞ্জশির দখল করতে মরিয়া হয়ে উঠেছে তালিবান। অন্যদিকে মাসুদ বাহিনীতে সমরাস্ত্র নিয়ে আফগান সেনার একটা বড়ো অংশ যোগদান করেছে। বিনা যুদ্ধে পঞ্জশির

দখল নয়, তুমুল লড়াই চালাচ্ছে  মাসুদ-বাহিনী।  

বিনা যুদ্ধে পঞ্জশির দখল নয়, তালিবানের সাথে জানকবুল লড়ছে মাসুদ বাহিনী। 

বিনা যুদ্ধে পঞ্জশির দখল নয়, তালিবানের সাথে জানকবুল লড়ছে মাসুদ বাহিনী। 
বিনা যুদ্ধে পঞ্জশির দখল নয়, তালিবানের সাথে জানকবুল লড়ছে মাসুদ বাহিনী।

পাশাপাশি, মাসুদ বাহিনীর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আশরফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। আমরুল্লা সালেহ ও আহমেদ মাসুদের নেতৃতেই যুদ্ধ জারি রেখেছে বাহিনী। বিনা যুদ্ধে এক চিলতেও জমি ছাড়বে না পণ নিয়েছে মাসুদ বাহিনী। তালিবান এদিকে গোটা আফগানিস্থান দখল করলেও, এখনো দখল করতে পারে নি পঞ্জশির।

পঞ্জশিরে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের কথা আগেই জানানো হয়েছিলো তালিবানের তরফ থেকে। কিন্তু তালিবানের এই প্রস্তাবে সাড়া না দেওয়াতে পঞ্জশিরে ঝাঁপিয়ে পড়ে তালিবান জঙ্গিরা। পঞ্জশির দখলে মরিয়া হয়ে উঠেছে তালিবান। অন্যদিকে মাসুদ বাহিনী জানিয়েছে, তাঁরা তালিবানের সাথে সৌহার্দপূর্ণ আলোচনার কথা ভেবেছিলেন, কিন্তু এখন তাঁরা যুদ্ধ করতে প্রস্তুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত