তালিবানদের সঙ্গে যুক্ত হওয়ার ধুম বাংলাদেশীদের ! সীমান্তে বাড়ানো হল নিরাপত্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তালিবানদের সঙ্গে যুক্ত হওয়ার ধুম বাংলাদেশীদের ! ঘানির হাত থেকে তালিবানদের হাতে আফগান প্রদেশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশ ছেড়ে পালানোর ধুম পড়ে গিয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। আর এই পরিস্থিতিতে কিনা আফগান প্রদেশে ই আসতে মরিয়া বাংলাদেশীরা।

আরও পড়ুনঃ তালিবানি তান্ডবে ভিটেমাটি হারা মহিলা কে আশ্রয় দিল ভারত

জানা গিয়েছে, আফগানিস্তানে ফের তালিবানি শাসন জারি হওয়ার পর থেকেই একাধিকবার নাকি বাংলাদেশী যুবকদের কে তাদের সাথে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যদিও বর্তমানে সম্পূর্ন ঘটনাটি ই খতিয়ে দেখছে সে দেশের বিদেশ মন্ত্রক।

তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গুলিতে। মনে করা হচ্ছে বাংলাদেশী যুবকেরা সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করে সেখান থেকেই আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেছে।

2 12

তাই এক্ষেত্রে টাকি ও বনগাঁ পেট্রোপোলের এলাকা গুলিতে ও বাড়ানো হয়েছে নজরদারি। এই নিয়ে ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, “এই যুবকেরা যে কোনও প্রকারে আফগানিস্তানে পৌঁছতে চাইছে। আমাদের কাছে এর কোনো নির্দিষ্ট সংখ্যা না জানা থাকলেও খবর আসছে , তারা ভারতে প্রবেশ করে সেখান থেকেই আফগানিস্তান যাওয়ার চেষ্টা করবে। সেই কারণে আমাদের পাশাপাশি ভারতীয় বিএসএফ বাহিনীকে ও সতর্ক করা হয়েছে।”

তালিবানদের সঙ্গে যুক্ত হওয়ার ধুম বাংলাদেশীদের

শোনা যাচ্ছে, বাংলাদেশে র কিছু বেআইনি সংগঠনের তরফ থেকে নাকি বলা হচ্ছে, আমেরিকা কে নাস্তানাবুদ করে আফগান প্রদেশের দখল পেয়েছে তালিবানরা। যারফলে এর কু প্রভাব আরো বেশি করে দেখা দিতে শুরু করেছে বাংলাদেশী যুবকদের মধ্যে। শোনা গেছে, এর আগেও আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ ছেড়েছিল একদল যুবক। তবে সেটি এবার রুখতে মরিয়া বাংলাদেশ প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন