নজরবন্দি ব্যুরো: আফগান প্রদেশে ফের তালিবানদের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে সেখানে বসবাসকারী দের মধ্যে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ই কাবুল বিমানবন্দরে ভিড় করতে শুরু করেছেন হাজারে হাজারে মানুষ।
আরও পড়ুনঃ মাসুদ বাহিনীর হাতে শতাধিক তালিবানের মৃত্যু, জান কবুল লড়ছেন বিলেত ফেরত তরুণ
তার পাশাপাশি সময় যত এগিয়েছে তালিবানি আগ্রাসনের একাধিক নিদর্শনের সাক্ষী থেকেছে নেট দুনিয়া। কখনও পার্কে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো তো কখনও পার্ক জ্বালিয়ে দেওয়া, কোনো কিছুই বাদ রাখেনি তাঁরা। তাই এসবের পর সেখানে আটকে থাকা সকল ভারতীয় নাগরিকের দেশে ফিরিয়ে আনতে তখন থেকেই তৎপর হয়ে ওঠে বিদেশ মন্ত্রক।
সেইমত প্রথমবার একটি বিমানে করে ২০০ জন এবং এরপর আরো ৮৫ জন কে ভারতে আনা হয়। তার পাশাপাশি আরো জানানো হয়, সেদেশের নাগরিকদের ও আশ্রয় দেবে ভারত সরকার। সেইমত আজ একটি বিমানে করে প্রায় ১৬৮ জন কে ভারতে নিয়ে আসা হয়।
যাদের মধ্যে ১০৭ জন ভারতীয় ও ছিল । তবে গাজিয়াবাদে এসে সেদেশের বর্তমান অবস্থা সম্পর্কে মুখ খোলেন এক আফগান মহিলা। তিনি বলেন, “সময় এগোনোর সঙ্গে সঙ্গেই কাবুলের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে , সবাই প্রানপনে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।
তালিবানি তান্ডবে ভিটেমাটি হারা মহিলা কে আশ্রয় দিল ভারত
তাই আমিও আমার মেয়ে ও দুই নাতি কে নিয়ে এখানে চলে এসেছি।” তার পাশাপাশি এই দুঃসময়ে ভারত সরকার যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, এবং আশ্রয়স্থল করে দিয়েছে তা নিয়ে কৃতজ্ঞতা ও জানান তিনি।



