Tollywood News: আর ক্যামেরার পেছন নয়, অভিনেতা হিসেবে এবার আত্মপ্রকাশ শমীকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এতদিন ক্যামেরার পিছনে কাজ করেছেন শমীক রায় চৌধুরী। কিন্তু এবার একদম নতুন ভূমিকায় টলিপাড়ার এই পরিচালক। অমর্ত্য সিনহা পরিচালিত ছবি ‘অসম্পূর্ণ’ তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শমীক। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার এই ছবি। এক বিবাহিত দম্পতি ও তাঁর পাঁচ বছরের কন্যা সন্তানকে ঘিরে এই সাইকোলজিক্যাল থ্রিলারের কাহিনি এগোবে।

আরও পড়ুনঃ ওমিক্রন ঠেকাতে ফের লকডাউন? জানুয়ারিতে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস।

শমীকের বিপরীতে এই ছবিতে দেখা মিলবে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যের। শমীক রায়চৌধুরির ১৫ মিনিটের শর্ট ফিল্ম ‘ওকিয়াগারি’ এর আগে দেশ-বিদেশের বহু ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে, পুরস্কারও পেছেন তিনি। পরিচালকের ‘বেলাইন’ ছবিটি খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায়। আর মাঝেই নতুন চমক শমীকের। অভিনয়ের পাশাপাশি ‘অসম্পূর্ণ’র সংলাপ লিখেছেন শমীক। ছবির কাহিনি ও চিত্রনাট্যের দায়িত্বভার সামলেছেন পরিচালক অমর্ত্য সিনহা।

আর ক্যামেরার পেছন নয়, অভিনেতা হিসেবে এবার আত্মপ্রকাশ শমীকের

আর ক্যামেরার পেছন নয়, অভিনেতা হিসেবে এবার আত্মপ্রকাশ শমীকের
আর ক্যামেরার পেছন নয়, অভিনেতা হিসেবে এবার আত্মপ্রকাশ শমীকের

অসম্পূর্ণর মিউজিকের দায়িত্বভার সামলাবেন তমাল কান্তি হালদার, চিত্রগ্রাহকের দায়িত্বে রয়েছেন প্রসেনজিত্ কোলে। জাতীয় পুরস্কার জয়ী প্রদীপ্ত ভট্টাচার্য এই সাইকোলজিক্যাল থ্রিলার সম্পাদনার দায়িত্ব থাকছেন। গল্পের মোচড় অনুযায়ী যে ধরণের অভিনেতা-অভিনেত্রীর প্রয়োজন ছিল, তেমনই কাস্ট বেছে নিয়েছেন পরিচালক। অমর্ত্যর কথায় শমীক এই চরিত্রের জন্য একদম পারফেক্ট ম্যাচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন